কুমিল্লা জেলা পুলিশের তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৮১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান বাছির ভূঁইয়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ও হোমনার দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। নাজমুল হাছান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন।
কুমিল্লায় তিন দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবীদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন এবং লালমাই থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা নগরের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আবদুস সোবহান, নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ভূঁইয়া, মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কাদের জিলানী, হোমনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল আউয়াল।
পুলিশ ও ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, লাকসাম উপজেলার সাংগঠনিক সম্পাদক মীর মোরছালীন আল আমিন ওরফে নিশাদ (২১) ও মুরাদনগর উপজেলার উপ–আইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরকদ্রব্য আইনসহ সহিংসতা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Source - www.prothomalo.com ↗