তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা উৎসাহিত করতে শুরু হচ্ছে ম্যাটেরিয়াল ফেস্ট। আগামী ২১ নভেম্বর, শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ম্যাটেরিয়াল ফেস্ট ২.০’ শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। সেই সঙ্গে প্রকাশিত হবে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে আকর্ষণীয় একটি ম্যাগাজিন। সব মিলিয়ে এবারের ফেস্ট হতে যাচ্ছে আরও বর্ণিল ও বড় পরিসরের।
এবারের ফেস্টে গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ, সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের জন্য থাকছে নানা রকম প্রতিযোগিতা। যেমন, থ্রি মিনিট থিসিসে নিজেদের পরিচালিত গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও তাৎপর্য মাত্র তিন মিনিটে উপস্থাপন করতে হবে। অনেকটা গবেষণার থিসিস ডিফেন্সের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় যাচাই করা হবে অংশগ্রহণকারীদের গবেষণার গভীরতা ও উপস্থাপনা দক্ষতা। দ্য ফল্ট ইন আওয়ার ড্রাফটসে ত্রুটিপূর্ণ গবেষণাপত্র বিশ্লেষণ করে সেগুলোর ভুল শনাক্ত ও সংশোধন করতে হবে প্রতিযোগীদের। গবেষণার যৌক্তিক অসংগতি, তথ্যের যথার্থতা, পরীক্ষণপদ্ধতি, ভাষা ও বিন্যাসও থাকবে যাচাইয়ের আওতায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে বাংলাদেশের ব্রোঞ্জপদকফেইলিওর বাই ডিজাইন: ক্র্যাক দ্য কোড শিরোনামে কাল্পনিক প্রকৌশলগত ব্যর্থতার ঘটনা বিশ্লেষণ করে সেগুলোর মূল কারণ শনাক্ত, ঘটনাপ্রবাহ পুনর্গঠন এবং প্রতিরোধমূলক সমাধান প্রস্তাব করতে হবে অংশগ্রহণকারীদের। সময় মাত্র ৬০ মিনিট! প্রকৌশলগত বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের এক ব্যতিক্রমী আয়োজন এটি।
ম্যাটেরিয়াল বি আয়োজনে স্পেলিং বি’র আদলে ম্যাটেরিয়াল সায়েন্সের বিভিন্ন জটিল পরিভাষার সঠিক বানান ও অর্থ নির্ধারণ করতে হবে।
প্রতিযোগিতাটি বিশেষভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। নিজেদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল তথ্যবহুল এবং দৃষ্টিনন্দন পোস্টারের মাধ্যমে উপস্থাপনের সুযোগ থাকছে পোস্টার প্রেজেন্টেশনে।
ভিডিও এডিটিং কম্পিটিশন হলো ভিডিও নির্মাণ ও সম্পাদনার মাধ্যমে ম্যাটেরিয়াল সায়েন্সের বিভিন্ন বিষয়কে সৃজনশীল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রতিযোগিতা। এটিও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত। ইমেজ কম্পিটিশনে সাধারণ আলোকচিত্র থেকে শুরু করে অণুবীক্ষণ যন্ত্রে ধারণ করা ছবির সাহায্যে ম্যাটেরিয়াল সায়েন্সের অন্তর্নিহিত সৌন্দর্য ও বৈজ্ঞানিক বৈশিষ্ট্য তুলে ধরতে হবে।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালাএ ছাড়া রয়েছে ক্যারিয়ার টক। শিক্ষাজীবন ও পেশাজীবনের মধ্যে সেতুবন্ধ তৈরির লক্ষ্যে এটি আয়োজিত হবে। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞ ও সফল ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, কর্মজীবনের চ্যালেঞ্জ, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে।
গবেষণা, প্রতিযোগিতা, নতুন অভিজ্ঞতা আর সৃজনশীলতার সমন্বয়ে এবারের ফেস্টে থাকছে অনেক নতুনত্ব। নিজের মেধা ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ভাবনার আদান-প্রদান এবং বিজ্ঞানের জগৎকে আরও কাছ থেকে জানার সুযোগ থাকবে এই আয়োজনে।
আয়োজনের পাওয়ার্ড বাই ইউনিলিভার। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

Source - www.bigganchinta.com ↗