বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমতলী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আধুনিক ও ডিজিটাল শিক্ষার প্রসারে এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন।