নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম (নুর সালাম) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী রাস্তা দিয়ে যাওয়ার সময় সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি বলেন, বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

The post নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗