Bangladesh · 2026-11-09 22:50:38

কুমিল্লায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় স্কুল ছাত্রদের নিয়ে নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময় মাঠেই লুটিয়ে পড়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জিসান নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিসান জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের জালাল হোসেনের সন্তান। সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (৯ নভেম্বর) আদর্শ স্কুল মাঠে ইউনিয়ন ভিত্তিক ছাত্রদের নিয়ে নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন চলছিল। খেলা চলাকালীন সময় জিসান হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান জানান, “স্কুলের খেলা চলাকালীন জিসান নামে অষ্টম শ্রেণির
ছাত্র হঠাৎ পড়ে যায়। তাৎক্ষণিক আমরা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তিনি আরও বলেন, “জিসান স্কুলের মধ্যে ভালো খেলোয়াড় ছিল। জেলা ভিত্তিক অনেক ফুটবল খেলায় সে অংশগ্রহণ করেছে। তার এমন মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।

Source - www.bd24live.com ↗