মার্কিন কারাগারে কোরআন-বাইবেল পড়ছেন মাদুরো, আশঙ্কাজনক স্ত্রী ফ্লোরেস

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন কাটছে ধর্ম, দর্শন ও আধ্যাত্মিক চর্চায়। নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে অবসর সময়ের বড় অংশ পড়াশোনায় ব্যয় করছেন তিনি। পবিত্র কোরআন ও বাইবেলসহ নানা ধর্মীয় গ্রন্থ পাঠের পাশাপাশি কারাগারে যাজক ও ইহুদি ধর্মগুরু (রাবি)-র সাথে সাক্ষাৎ করছেন ৬৩ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
Source - www.risingbd.com ↗