Bangladesh · 2026-11-03 10:46:25

রাজধানীতে বাংলাদেশ সোলার এক্সপো প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বাংলাদেশ সোলার এক্সপো প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এবারের বাংলাদেশ সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার বাড়ানো এবং সৌরশক্তিকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির বিষয়টি এবারের আয়োজনের মূল বার্তায় গুরুত্ব পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে সামনে রেখে এবারের এক্সপোর প্রতিপাদ্যে দেশের অব্যবহৃত ছাদগুলোকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

The post রাজধানীতে বাংলাদেশ সোলার এক্সপো প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗