স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অমর শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনবিরোধী আন্দোলন চলাকালে রাজপথে আত্মাহুতি দেন নূর হোসেন। বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমে তিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের চিরন্তন আকাঙ্ক্ষার জীবন্ত পোস্টার।