ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৮৩, চট্টগ্রামে ২৬৫, খুলনায় ৩৭৭, ময়মনসিংহে ১১১, রাজশাহীতে ১৮৮, রংপুরে ৮৩, সিলেটে ১৬ জন।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন।
The post ডেঙ্গুতে একদিনে আরও
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

৫ জনের মৃত্যু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗