পাচারের টাকায় ককটেল ফাটিয়ে শেখ হাসিনা দেশে ফেরার আস্ফালন দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী আরবো বলেন, ‘শিশু হত্যাকারী ও সন্ত্রাসীদের পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
আজ সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘রাস্তার মোড় আর অলিগলিতে ককটেল ফাটিয়ে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘কোনো ডাকাত, সন্ত্রাসী ও শিশু হত্যাকারীকে পাসপোর্ট এনআইডি দেবে না সরকার।’
পাচারের অর্থে ককটেল ফাটিয়ে শেখ হাসিনা আস্ফালন করছেন: রিজভী

শেখ হাসিনা গুম, খুন হত্যা আর মধ্যরাতের ভোটের মাধ্যমে আজীবনের জন্য সম্রাজ্ঞী হতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
The post পাচারের অর্থে ককটেল ফাটিয়ে শেখ হাসিনা আস্ফালন করছেন: রিজভী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗