যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে আন্তর্জাতিক সমুদ্রপথে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্রপথে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে অন্তত ২৫ জন সাধারণ নাবিক প্রাণ হারিয়েছেন।