বাংলাদেশ দূতাবাস, ম্যানিলা-তে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, ম্যানিলা-তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।
Source - www.risingbd.com ↗