ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত হত্যাসহ মোট ৬৭৩টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এর মধ্যে ৪৫৭টিই হত্যার অভিযোগ। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
Source - www.risingbd.com ↗