বড় পর্দায় প্রত্যাশিত সাফল্য না পেয়ে আবারও ছোট পর্দায়, অর্থাৎ নাটকে ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওটিটি ও নাটকে তুমুল দর্শকপ্রিয় এই অভিনেত্রী চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-তে নায়িকা হওয়ার সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন।
এর আগে চিত্রনায়ক শরিফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় তাকে দেখা যায়। এই সিনেমাটিতেও নিজেকে প্রমাণ করতে পারেননি ফারিণ। এ ছাড়াও ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং এপার বাংলার ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করলেও তা বক্স অফিসে ধামাকা সৃষ্টি করতে পারেনি। তাই সিনেমার এই মন্দা পরিস্থিতির পর তিনি আবারও তার চেনা এবং সবচেয়ে সফলতার ক্ষেত্রÑটেলিভিশন নাটকেই মনোযোগ বাড়াচ্ছেন বলে খবর।
সিনেমায় কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে নাটকেই ফিরছেন তাসনিয়া ফারিণ

ক্যারিয়ারের নতুন মোড়ে এসে সিনেমায় কাক্সিক্ষত সাফল্য না পেয়ে ফারিণ আবারও ছোট পর্দায় পূর্ণদমে ফিরছেন বলে জানা গেছে। ফারিণের এই প্রত্যাবর্তনে সহশিল্পী হিসেবে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বাঁধার খবর বিনোদন অঙ্গনে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। অতীতে শুটিং সেটে ফারিণের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছিলেন জোভান, যা নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।
পরবর্তীতে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের পর নির্মাতার উদ্যোগে অবসান হয় জোভান-ফারিণ দ্বন্দ্বের। এরপর তাদের একসঙ্গে কাজের খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন পর চলতি সপ্তাহে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন একটি নাটক দিয়ে পুনরায় জুটি হয়ে ফিরছেন তারা। যদিও এ নিয়ে সংশ্লিষ্টরা মুখে কুলুপ এঁটেছেন। জোভান ও ফারিণ অতীতে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টুইন ট্রাবল’, ‘জানেনমান তুই আমার’, নতুন ঠিকানা’ ও ‘চাওয়া পাওয়ার ওপারে’ মতো বেশ কিছু নাটক উপহার দিয়েছেন।
ফারিণ ও জোভানের এই একসঙ্গে কাজে ফেরা নিয়ে জল্পনা তৈরির পেছনে রয়েছে তাদের অতীত সম্পর্ক। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ‘জানেনমান তুই আমার’ নাটকের সেটে ফারিণের বিরুদ্ধে সিডিউল জটিলতা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছিলেন জোভান। তখন দেশের বাইরে থাকা ফারিণ সামাজিক মাধ্যমে সেই অভিযোগে বেশ কষ্ট পাওয়ার কথা প্রকাশ করেছিলেন এবং তাদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল।
ফলে দীর্ঘ সময় পর সব মান-অভিমান ও বিতর্ক পেছনে ফেলে এই জুটি আবারও পর্দায় ফিরছে। ওটিটিতে ‘কারাগার’ বা ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর মতো সিরিজ দিয়ে প্রশংসা পেলেও বড় পর্দায় ফারিণের যাত্রা খুব একটা মসৃণ হয়নি। ওপার বাংলার সিনেমা ‘আরও এক পৃথিবী’ কিংবা এপার বাংলায় শাকিব খানের সঙ্গে বড় বাজেটের সিনেমাÑ সব মিলিয়ে সিনেমার বাজারে সেই অর্থে বড় কোনো ধামাকা দেখাতে পারেননি তিনি।
সিনেমার এই মন্দা পরিস্থিতির কারণেই তিনি নিজের চেনা ও সফলতার সবচেয়ে বড় ক্ষেত্রÑটেলিভিশন নাটকে মনোযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। যদিও এ নিয়ে অভিনেত্রীর মন্তব্য পাওয়া যায়নি।
The post সিনেমায় কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে নাটকেই ফিরছেন তাসনিয়া ফারিণ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗