Bangladesh · 2025-11-10 07:00:00

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়
কারও কারও কাছে ‘সংখ্যার খেলা’ ক্রিকেটে ভাঙা–গড়া চলে নিয়মিতই। মাইলফলক ছুঁয়ে ফেলেন কেউ, ব্যাটে–বলের পারফরম্যান্সে ভেঙে দেন কারও রেকর্ডও। কিন্তু যাঁদের নিয়ে এই লেখা, তাঁরা সব সময়ই ইতিহাসের পাতায় রঙিন হয়ে থাকবেন। কারণ, চাইলেও যে কেউ আর বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে পারবেন না!২০০০ সালের আজকের দিনেই (১০ নভেম্বর) ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে থাকা ক্রিকেটাররা এখন কে কোথায় আছেন, তা–ই দেখে নেওয়া যাক একনজরে—শাহরিয়ার হোসেন
শাহরিয়ার হোসেনজাতীয় দলের হয়ে তিনটি টেস্ট খেলেছেন এই ওপেনার। অভিষেক টেস্টে শাহরিয়ার প্রথম ইনিংসে করেছিলেন ১২ রান, পরের ইনিংসে ৭। এরপর আর মাত্র দুটি টেস্টই খেলতে পেরেছেন বাংলাদেশের এই ওপেনার, ওয়ানডে খেলেছেন মোট ২০টি।
এখন তাঁর ব্যস্ততা নিজের ব্যবসা নিয়ে। পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রিকেটের সঙ্গেও পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ততা আছে। বর্তমানে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সহ–সভাপতির দায়িত্ব পালন করছেন।
মেহরাব হোসেন
মেহরাব হোসেনবাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন। অভিষেক টেস্টে শাহরিয়ার হোসেনের উদ্বোধনী সঙ্গী ছিলেন, দুই ইনিংসে করেছেন ৪ ও ২ রান।
দেশের হয়ে ৯ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলা মেহরাব অবসরের পর বিসিবিতে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ বিপিএলে ছিলেন দুর্দান্ত রাজশাহীর ম্যানেজারের দায়িত্বে।
হাবিবুল বাশার
হাবিবুল বাশারঅভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ নম্বরে নেমে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন হাবিবুল বাশার, পরের ইনিংসেও দলের সর্বোচ্চ ৩০ রান তাঁর।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছিলেন বাশার। লম্বা সময় ছিলেন জাতীয় দলের অধিনায়কও। ৫০ টেস্ট ও ১১১ ওয়ানডে খেলা বাশার অবসরের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত।
কিছুদিন ছিলেন নারী উইংয়ের পরিচালনা প্রধান, কাজ করেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমিনুল ইসলাম
আমিনুল ইসলামঅভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৪৫ রান করে ইতিহাস গড়েছিলেন আমিনুল ইসলাম, হয়েছিলেন দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার। ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডের ক্যারিয়ার শেষে আমিনুল থিতু হন অস্ট্রেলিয়াতে, চাকরি করতেন আইসিসিতে।
গত বছরের অক্টোবরে হওয়া নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে চলতি বছরের এপ্রিলে নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। অস্ট্রেলিয়াতে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটছে তাঁর।
আকরাম খান
আকরাম খানপ্রথম টেস্টের প্রথম ইনিংসে আকরাম করেছিলেন ৩৫ রান, পরের ইনিংসে ২। ৮ টেস্ট ও ৪৪ ওয়ানডের ক্যারিয়ার শেষে সাবেক এই অধিনায়ক লম্বা সময় যুক্ত ছিলেন বিসিবিতে। ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক, পরে হয়েছিলেন বোর্ড পরিচালকও। আপাতত নিজের ব্যবসাতেই সময় কাটছে আকরামের।
ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পানআল শাহরিয়ার
আল শাহরিয়ারসব মিলিয়ে ১৫টি টেস্ট খেলেছেন আল শাহরিয়ার, চারটি হাফ সেঞ্চুরি পেলেও কখনো যেতে পারেননি তিন অঙ্কে। অভিষেক টেস্টেও দুই ইনিংসে করেন ১২ ও ৬ রান।
অনেক বছর ধরেই পরিবার নিয়ে নিউজিল্যান্ডে থিতু হয়েছেন আল শাহরিয়ার।
নাঈমুর রহমান
নাঈমুর রহমানঅভিষেক টেস্টে বাংলাদেশের অধিনায়ক নাঈমুর রহমান নিয়েছিলেন ৬ উইকেট। সব মিলিয়ে খেলেছেন ৮ টেস্ট ও ২৯ ওয়ানডে। বিসিবি পরিচালক ছিলেন লম্বা সময়, দায়িত্ব পালন করেছেন নির্বাচক হিসেবেও।
মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নাইমুর। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত বছর জুলাইয়ে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন তিনি কারাবন্দী।
‘আম্মার জানাজা আমি নিজে পড়িয়েছি’খালেদ মাসুদ
খালেদ মাসুদঅভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৩২ রান, পরের ইনিংসে অপরাজিত ২১। দীর্ঘদিন ছিলেন দেশের এক নম্বর উইকেটকিপার, খেলেছেন ৪৪ টেস্ট ও ১২৬ ওয়ানডে। আপাতত নিজের একাডেমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আমিনুল ইসলামের বোর্ডে পরিচালক ছিলেন। বর্তমানে তিনি বিসিবির পরিচালক নন। বেশিরভাগ সময় কাটে রাজশাহীতেই।
মোহাম্মদ রফিক
মোহাম্মদ রফিকঅভিষেক টেস্টে তিন উইকেট নেওয়া মোহাম্মদ রফিক দেশের হয়ে সব মিলিয়ে খেলেছেন ৩৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে। ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়কও ছিলেন তিনি।
খেলা ছাড়ার পর কেরানীগঞ্জে নিজের ব্যবসাতেই বেশি সময় কাটে রফিকের। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের স্পিন কোচ হিসেবেও কিছুদিন কাজ করেছেন। সর্বশেষ ছিলেন বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ।
ভিভ রিচার্ডস, ডি ভিলিয়ার্স কিংবা কোহলি: ফাস্ট বোলিংয়ের বিপক্ষে কার কী কৌশলহাসিবুল হোসেন
হাসিবুল হোসেনদীর্ঘদিন ছিলেন বাংলাদেশের এক নম্বর পেসার। অভিষেক টেস্টে অবশ্য একটাই মাত্র উইকেট পেয়েছিলেন।
৫ টেস্ট ও ৩২ ওয়ানডে খেলা হাসিবুল দায়িত্ব পালন করেছেনন বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। এরপর জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে থাকার পর এখন তিনি মেয়েদের ক্রিকেটের নির্বাচক।
বিকাশ রঞ্জন দাস (মাহমুদুল হাসান)
বিকাশ রঞ্জন দাস (মাহমুদুল হাসান)ধর্মান্তরিত হয়ে যাওয়ার পর নাম বদলে এখন হয়ে গেছেন মাহমুদুল হাসান। অভিষেক টেস্টটাই তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট। ওয়ানডে খেলেননি একটিও।
ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরেই অনেক দূরে। এখন পেশায় ব্যাংকার। গত বছর জুলাইয়ে টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবির আয়োজিত অনুষ্ঠানে এসেছিলেন মাহমুদুল।
টানা আট বলে ছক্কা মারলেন আকাশ কুমার, গড়লেন দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

Source - www.prothomalo.com ↗