অমিতাভের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়তো কোনো নির্দিষ্ট ব্যায়াম নয়, বরং রোজ নিয়ম করে একই ব্যায়াম করে যাওয়া। একই ধরনের শারীরচর্চার রুটিন যদি দীর্ঘদিন ধরে চলে, তা হলে শরীর পরিচিত নড়াচড়ার সঙ্গে মানিয়ে নিতে পারে এবং নিয়মিত থাকার অভ্যাসও তৈরি হয়।