চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ লক্ষ্যে চলছে নতুন প্রজন্মের নভোচারীর খোঁজ। এই নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি গড়ে বসবাস করবেন। নাসা বলছে, তাঁদের হাত ধরেই ‘মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ’ গড়ে উঠবে।
গত শনিবার এমন ঘোষণা দেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। তিনি বলেন, ‘আমরা যাঁদের নির্বাচন করব, তাঁদের কেউ চাঁদে হাঁটতে পারবেন। কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করতে পারবেন। একই সঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর কাজেও ভূমিকা রাখতে পারবেন।’
শেষ হলো নাসার সুইফট মহাকাশ অভিযাননতুন নিয়োগের ঘোষণাটি নাসার আর্টেমিস কর্মসূচির অংশ। আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে আবার মানুষ পাঠাতে চায় সংস্থাটি। সম্প্রতি আইজ্যাকম্যানসহ নাসার অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ২০২৮ সালে আবারও নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনার রয়েছে তাঁদের।
চাঁদে বসবাসের জন্য নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা

নাসার তথ্য অনুযায়ী, নভোচারী হিসেবে আবেদনকারীদের মার্কিন নাগরিক হতে হবে। এ ছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে পাইলট হিসেবে প্রশিক্ষণ। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতাসহ থাকা চাই নানা দক্ষতা।
নাসার চাঁদের ছবিতে আবারও রহস্যময় বস্তুর দেখা, ভিনগ্রহের জীবন নিয়ে জল্পনানাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে তাঁদের নির্বাচিত করা হবে। এরপর শুরু হবে প্রশিক্ষণ। এর আগে ২০২৪ সালে নতুন নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল নাসা। ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে সে সময় ১০ জনকে নির্বাচিত করা হয়েছিল।
নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অদ্ভুত গর্তের সন্ধান

Source - www.prothomalo.com ↗