‘কয়েক বছর ধরে ভৈরবে বিতর্কচর্চা বাড়ছে। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে ভূমিকা রাখছে ভৈরব বন্ধুসভা। দীর্ঘ ছয় বছর ধরে নিয়মিত ভৈরবের স্কুল ও কলেজ পর্যায়ে বড় পরিসরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বন্ধুসভা। কয়েক বছরে শিক্ষার্থীদের বিতর্কের মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
ভৈরব বন্ধুসভার উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এ কথা বলেন বক্তারা। ৬ নভেম্বর ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার ব্লু বার্ড স্কুলের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় ব্লু বার্ড স্কুল ও এমবিশন পাবলিক স্কুল। বিতর্কের বিষয় ছিল: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নয়, আশীর্বাদ।’
ফাইনালে অংশগ্রহণকারী বিতার্কিকেরাশুরুতে সনাতনী ধারার নিয়মকানুন সম্পর্কে বিতার্কিকদের দিকনির্দেশনা দেন সঞ্চালক জান্নাতুল মিশু। ফাইনাল রাউন্ডে সভাপতির দায়িত্ব পালন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ। বিচারকের দায়িত্ব পালন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, প্রশিক্ষণ সম্পাদক ফারহান সাকিব ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।
ভৈরবে বিতর্কের নতুন জোয়ার

প্রস্তাবের পক্ষে-বিপক্ষে দুই দুলের বিতার্কিকেরা দারুণ সব যুক্তি প্রদান করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্লু বার্ড স্কুল এবং সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দ্বিতীয় বক্তা মাটি বিনতে মাসুদ।
অতিথি ও অভিভাবকেরাআয়োজনটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। সমন্বয় করেন সাবেক সভাপতি নাহিদ হোসাইন। বিতর্ক শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ৩১ জন বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। বিতর্ক আয়োজনের প্রতিটি পর্বের বিচারকদের দেওয়া হয় বই। এ ছাড়া প্রতিটি বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তাকে দেওয়া হয় স্মারক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব বইমেলা পরিষদের উপদেষ্টা সাগর রহমান, ব্লু বার্ড স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদা আমিন, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা আলাল উদ্দিন, নূর-ই-লাইলা, লুবনা হক, জনি আলম, প্রথম আলো ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু ও সাধারণ সম্পাদক আনাস খান।
বিতর্ক উপভোগ করে স্কুলশিক্ষার্থীরাএ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু নিজামউদ্দিন পলাশ, ইমরান হোসাইন, অর্পণ আহমেদ, আরাফাত ভূঁইয়া, আজহারুল ইসলাম, ছিদরাতুল রশিদ, প্রিয়াংকা, আফিসা আলী, তোফাজ্জল হোসেন, নাফিস রহমান, রাহিম আহমেদ, জান্নাতুল প্রীতি, মহিমা মেধা, মাজহারুল ইসলাম, মোশারফ রাব্বি, সানজিদা ইসলাম, আফিফুল ইসলাম, নূরাইন হোসেন, ভুবন আহমেদ, স্নেহা আলম, হুজাইফা হক, হিমু, আসিফ, তুহিন, ইমরান, উদয়, অভীক, আদিব, তমা, সাথী, জিসান, রাকিব ও জাহিদুল।
সভাপতি, ভৈরব বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗