Bangladesh · 2026-11-10 09:00:00

সেন্ট মার্টিনের ভিসা

সেন্ট মার্টিনের ভিসা
বছরের শুরুতেই ঠিক করে রেখেছিলাম, এবার একটা সেন্ট মার্টিন ট্যুর দেবই!
নীল সমুদ্র, নারকেলগাছ আর প্রবাল পাথরের ওপর দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে শাহরুখ খান স্টাইলে একটা প্রোফাইল পিকচার—সবকিছু কল্পনায় একদম রেডি।
ট্রলারে বসে চিপস খাব আর সি-গালের সাথে সিনেমাটিক ভিডিও বানাব, এমন স্বপ্ন দেখতে দেখতে বন্ধুদের সাথে আড্ডায় কত যে পরিকল্পনা করেছি, তার কোনো হিসাব নেই। কিন্তু কে জানত, আমার এই সাজানো স্বপ্নের ভেতর হলিউডি থ্রিলারের মতো এমন একটা ‘টুইস্ট’ অপেক্ষা করছে!
ট্যুরের বাজেট আর তারিখ যখন প্রায় চূড়ান্ত, ঠিক তখনই শুনলাম এক নতুন আতঙ্কের নাম—‘পারমিট’!
সেন্ট মার্টিনে যেতে হলে এখন নাকি সরকারি অনুমতি লাগবে। তাও সীমিত, আগে গেলে আগে পাবেন অবস্থা।
খবরটা শোনার পর আমি রীতিমতো থ বনে গেলাম। ভাই, আমি তো দেশের ভেতরেই একটা দ্বীপে যাচ্ছি, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ট্রলারে করে ইতালিতে তো যাচ্ছি না! ঘরের পাশের সেন্ট মার্টিনে যেতেও পারমিট?
একটা সময় ছিল যখন মানুষ চিন্তায় থাকত কানাডা, আমেরিকা বা ইউরোপের শেনজেন ভিসা নিয়ে। ভিসা পেয়ে গর্বের সাথে ফেসবুকে পোস্ট দিত—‘ভিসা ডান’।
আর এখন? এখন মনে হয় আড্ডায় বসলে আলোচনার বিষয়ই বদলে যাবে। কেউ হয়তো খুব গর্ব করে বলবে, দোস্ত, আমার তো সেন্ট মার্টিনের পারমিট হয়ে গেছে!
বাকিরা হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করবে, ভাই, কীভাবে করলি? ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হয়েছে? ইন্টারভিউতে প্রবাল সংরক্ষণ নিয়ে কোনো কঠিন প্রশ্ন করেছিল নাকি?
ভাবখানা এমন যে সেন্ট মার্টিনের পারমিট পাওয়া মানেই পাসপোর্টের ওজন দশ গুণ বেড়ে যাওয়া! এখন হয়তো আমার মতো দেশি ট্রাভেলাররা কানাডার ভিসার চেয়ে সেন্ট মার্টিনের পারমিট পেলে ফেসবুকে বেশি ফ্লেক্স করবে।
তার ওপর আরেক বিশাল প্যারা হলো টাইমিং। সেন্ট মার্টিন তো আর পতেঙ্গা বিচ নয় যে যখন খুশি চাইলেই যাওয়া যাবে। এটা খোলা থাকে শুধু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। মানে একদম ‘লিমিটেড এডিশন’ অফার!
মাঝেমধ্যে তো কল্পনা করি, সেন্ট মার্টিনের পারমিটের জন্য হয়তো আলাদা কোনো ভাইভা বোর্ড বসবে। সেখানে কড়া চেহারার অফিসার বসে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার সেন্ট মার্টিনে যাওয়ার মূল উদ্দেশ্য কী?
আমি হয়তো কাঁপা কাঁপা গলায় বলব, স্যার, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে একটা ছবি তুলব আর একটা কোরাল মাছ খেয়েই চলে আসব। বিশ্বাস করেন, একটুকরা পলিথিন বা চিপসের প্যাকেটও ফেলব না!
এত কাঠখড় পুড়িয়ে, পারমিটের দুশ্চিন্তা মাথায় নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার চেয়ে মনে হয়, বাসার পাশে ১০ টাকা ভাড়ায় গিয়ে পতেঙ্গা সি-বিচেই বরং একটা ট্যুর দিয়ে আসি।
অন্তত সেখানে যাওয়ার জন্য আমেরিকার ভিসার মতো এমন ‘পারমিট’ তো জোগাড় করতে হবে না!
সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্টবিয়ে নয়, বিয়ের ছবি তোলা দরকারটিস্যু কোম্পানির চেয়ে আমি বেশি স্পনসর পাই চাঁদের কাছ থেকে!
—তাহসান খানআপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে

Source - www.prothomalo.com ↗