শুভ সকাল। আজ ১০ নভেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই–মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

বিস্তারিত পড়ুন...
মরতে বসা পদ্মা কি পানি পাবে
ফারাক্কা ব্যারাজ।১৯৪৮ থেকে ১৯৭৩ সালের প্রবাহের তথ্যের ওপর ভিত্তি করে ১০ দিনের পর্ব ধরে একটা তালিকা করা হলো, কোন সময় ফারাক্কায় কত পানি আসার কথা আর কে কতটা পাবে। আর ধারাটা বলছে, কোনো ১০ দিনে যদি প্রবাহ এতটাই কমে যায় যে বাংলাদেশের ভাগ নির্ধারিত পরিমাণের ৮০ শতাংশের নিচে নেমে যায়, তবু বাংলাদেশকে ওই ৮০ শতাংশের কম দেওয়া যাবে না। বিস্তারিত পড়ুন...
৬০ বছর ধরে ভয়ংকর এক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রও তাদের থামাতে পারেনি
২০১৪ সালের ৮ মার্চ তোলা ছবিতে দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একাংশ দেখা যাচ্ছে১৯৬০ সালের শুরুর দিকে একদল মার্কিন কূটনীতিক একটি ইসরায়েলি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। এ সময় তাঁদের একজনের চোখে পড়ে, ডেড সির প্রায় ২০ মাইল পশ্চিমে ইসরায়েলের নেগেভ মরুভূমির মধ্যে একটি স্থানে নির্মাণকাজ চলছে।
বিস্তারিত পড়ুন...
দিতি বলল, ‘হায়াৎ ভাই, কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন, মৌসুমী মারা যাবে’
কাজী হায়াৎ পরিচালিত ‘লুটতরাজ’ সিনেমাটি ব্যাবসায়িক সফলতা পেয়েছিল২৮ বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মান্না-মৌসুমী জুটির প্রথম সিনেমা ‘লুটতরাজ’। কাজী হায়াৎ পরিচালিত সিনেমাটি ব্যাবসায়িক সফলতা পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি কৃতাঞ্জলি চলচ্চিত্রের ব্যানারে এর প্রযোজনা করেন নায়ক মান্না। এতে আরও অভিনয়ে ছিলেন দিতি। সিনেমাটির মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। সিনেমাটি নিয়ে প্রথম আলোর কথা হয় কাজী হায়াতের সঙ্গে। সিনেমার জানা-অজানা অনেক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

Source - www.prothomalo.com ↗