একসময় ১০০ টাকা হাতে নিয়ে বাজারে গেলে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল— সব মিলিয়ে পরিবারের অনেক মানুষের জন্য বাজার করে ফেরা যেতো। এখন সেই ১০০ টাকায় প্রয়োজনীয় কয়েকটি পণ্য কেনাও কঠিন। এক হাজার টাকা নিয়েও বাজারে গেলে ব্যাগ ভরে না, বরং কোন পণ্যটি বাদ দেওয়া যায়, সেই হিসাব করতে হয়। শুধু বাজারসদাই নয়, বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাসের বিল, যাতায়াত, চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে গিয়েও হিমশিম খাচ্ছে... বিস্তারিত