Bangladesh · 2026-11-10 10:00:00

চাষের মাঠে বকের ঝাঁক

চাষের মাঠে বকের ঝাঁক
কার্তিক-অগ্রহায়ণে করতোয়া নদীর পানি কমে গেলে জেগে ওঠে তীরের উর্বর পলিমাটি। সেই জমিতে শুরু হয় শীতকালীন সবজি চাষ। পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় বেরিয়ে আসছে নানা ধরনের কীটপতঙ্গ ও লার্ভা। আর সেসব খাবারের খোঁজে চাষের জমিতে ভিড় করছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। কখনো মাটিতে নেমে শিকার ধরছে, কখনো উড়ছে মাঠজুড়ে। বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামে কৃষকের ব্যস্ততার সঙ্গে বক পাখির খাবার খোঁজার এমন দৃশ্য চোখে পড়ে।
চাষের জমিতে খাবারের খোঁজে নেমে এসেছে সাদা বকের ঝাঁক
করতোয়া নদীর তীরের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদে ব্যস্ত কৃষক
জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা কীটপতঙ্গের খোঁজে ছুটছে বকের ঝাঁক
চাষের জমিতে শিকার ধরেছে একটি সাদা বক
খাবারের খোঁজে মাঠজুড়ে উড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে বক
মাঠে কাজে ব্যস্ত কৃষক, পাশে ওড়াউড়ি করছে ধবধবে সাদা বক
মুখে খাবার নিয়ে উড়াল দিচ্ছে একটি বক
শিকার ধরার আশায় মাঠে ওড়াউড়ি করছে বক পাখি
ঝাঁক বেঁধে খাবারের খোঁজে নেমেছে বক পাখি
খাবারের খোঁজে পাওয়ার টিলারের পিছু নিয়ে বকের ঝাঁক

Source - www.prothomalo.com ↗