ঠাকুরগাঁওয়ের চার উপজেলায় নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক নেতা, সমর্থক এবং নেতাকর্মীদের স্ত্রী, সন্তান, ভাই ও নিকটাত্মীয়।
অন্যদিকে দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন আবেদন করেও ডিলারশিপ পাননি। এ নিয়ে নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন... বিস্তারিত