ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, কারণ খুঁজছে পুলিশ

ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।... বিস্তারিত
Source - www.banglatribune.com ↗