একদৃষ্টিতে সামনে চেয়ে আছেন লুই ফিগো আর রুই কস্তা। দৃষ্টিতে ঠিকরে বেরোচ্ছে অবিশ্বাস, সঙ্গে কিছুটা বিরক্তিও। পর্তুগালের হয়ে অ্যালকুশেতার ট্রেনিং গ্রাউন্ডে ক্যাম্প করার অভিজ্ঞতা আজকের নয়, তাই বলে কখনও এমন কিছু দেখেছেন বলে মনে করতে পারলেন না দুজনের কেউই।