রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাতে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্টহাউস আবাসিক–২–এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম বুলবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, গতকাল বেলা তিনটা থেকে বুলবুলের কক্ষের সামনে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। রাত নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বুলবুল ব্যবসার কাজে শহরে এসে মাঝেমধ্যেই হোটেলে থাকতেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ব্যবসায়ীর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
Source - www.prothomalo.com ↗