‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ বা ‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকা শক্তি’ শীর্ষক প্রতিপাদ্যে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) মানদণ্ড অনুসরণ করে তৈরি এ প্রতিবেদনে এনআরবিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের অগ্রগতি তুলে ধরা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক এ তথ্য জানিয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ; স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও মো. শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. তৌহিদুল আলম খান উপস্থিত ছিলেন।
উদ্ভাবনেই বদলে যাচ্ছে ব্যাংকিং, টেকসই অগ্রগতির কথা জানাল এনআরবিসি।

এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে।
এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আর্থসামাজিক ও পরিবেশগত পরিবর্তন আনা সম্ভব।

Source - www.prothomalo.com ↗