মহাবীর আলেকজান্ডার তাঁর পরাক্রমশালী বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতবর্ষ অধিকার না করেই তিনি ফিরে গিয়েছিলেন।
আলেকজান্ডার ছিলেন প্রাচীন গ্রিক সংস্কৃতি–ঐতিহ্যে বেড়ে ওঠা একজন মেসিডোনীয় শাসক। অনেক গ্রিক বণিক পরিবার–দলবলসহ ভারতবর্ষে এসেছিলেন। তাঁদের মধ্যে অনেকে কলকাতা হয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ এই অঞ্চলের বিভিন্ন স্থানে ব্যবসা-বাণিজ্য জমিয়ে তুলেছিলেন। এই গ্রিক বণিক পরিবারেরই একজন সদস্য আলেকজান্ডার আরগিরি পানিয়াটি।
মহাবীর আলেকজান্ডার ফিরে গেলেও ভারতবর্ষে তাঁর আক্রমণের ঘটনা সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল।আহসান মঞ্জিলে ৫টি সিন্দুক, ২টি খোলা হয়েছিল, ৩টিতে কী আছে জানে না কেউবাংলায় মহাবীর আলেকজান্ডারের কোনো স্মৃতিচিহ্ন নেই। তবে গ্রিক বণিকদের স্মৃতিনিদর্শন এখনো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের ঘাসে ঢাকা চত্বরে।
মহাবীর আলেকজান্ডার নন, তাহলে বাংলায় এসেছিলেন কোন আলেকজান্ডার

মহাবীর আলেকজান্ডার তাঁর বিশাল বাহিনী নিয়ে বিশ্বজয়ের অভিযানের একপর্যায়ে ৩২৬ খ্রিষ্টপূর্বে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ঝিলাম নদীর কাছে রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডারের বিখ্যাত যুদ্ধটি হয়েছিল। যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। তবে পরাজিত পুরুর আত্মমর্যাদাবোধ ও সাহসিকতায় মুগ্ধ হয়েছিলেন। এ কারণে তিনি পুরুরকে মুক্তি দিয়ে ভারতবর্ষ থেকে ফিরতিপথ ধরেছিলেন।
মহাবীর আলেকজান্ডার ফিরে গেলেও ভারতবর্ষে তাঁর আক্রমণের ঘটনা সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল।
বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, বাংলায় গ্রিক সম্প্রদায়ের প্রথম স্বীকৃত প্রধান পুরুষ হলেন এলোক্সিও আরগিরি প্যানাঘিওটিস। এলোক্সিও ১৭৫০ সালে ভারতবর্ষে আসেন। একপর্যায়ে তিনি তাঁর বাণিজ্যিক কার্যক্রম ঢাকায় স্থানান্তর করেন। এখানেই ১৭৭৭ সালে তাঁর মৃত্যু হয়। এলোক্সিওর ব্যবসার কাজ অব্যাহত রাখেন তাঁর ছেলে আলেকজান্ডার।দরিয়া-ই-নূর হীরাসহ ১০৯ রত্নের মালিক কারাক্রমশ স্থল ও জলপথে গ্রিক ব্যবসায়ীরা ভারতবর্ষে আসতে থাকেন। স্থলপথে তাঁরা আসতেন ইরান ও আফগানিস্তানের ভেতর দিয়ে। আর জলপথে আসতেন লোহিত সাগর ও ভারত মহাসাগর পেরিয়ে।
বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, বাংলায় গ্রিক সম্প্রদায়ের প্রথম স্বীকৃত প্রধান পুরুষ হলেন এলোক্সিও আরগিরি প্যানাঘিওটিস। পরবর্তী সময়ে তাঁর উত্তরপুরুষেরা নামটির ইংরেজি রূপ করেন প্যানিওটি। এলোক্সিও ১৭৫০ সালে ভারতবর্ষে আসেন। একপর্যায়ে তিনি তাঁর বাণিজ্যিক কার্যক্রম ঢাকায় স্থানান্তর করেন। এখানেই ১৭৭৭ সালে তাঁর মৃত্যু হয়। এলোক্সিওর ব্যবসার কাজ অব্যাহত রাখেন তাঁর ছেলে আলেকজান্ডার প্যারিওটি।
জেমস টেলর তাঁর ‘কোম্পানি আমলে ঢাকা’ বইয়েও এলোক্সিও পরিবারের ঢাকায় এসে ব্যবসা-বাণিজ্য শুরু করার কথা উল্লেখ আছে।
টিএসসির এই গ্রিক স্মৃতিসৌধটি বাংলাদেশে গ্রিক বণিকদের শেষ স্মৃতিচিহ্ন হয়ে আছে। টিএসসির সবুজ চত্বরের পূর্ব প্রান্তের প্রাচীর ঘেঁষে স্মৃতিস্তম্ভটির অবস্থান।ঢাকার এই ঐতিহাসিক ভবনে সেদিন প্রথম জ্বলেছিল বৈদ্যুতিক বাতি টিএসসির ভেতরের স্মৃতিসৌধে আরগিরি পরিবারের সদস্যদের সমাধিলিপি রয়েছে বলে ধারণা ইতিহাসবিদদের। এখানে গ্রিকদের ১০টি সমাধিলিপি রয়েছে।
বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, উনিশ শতকের শেষভাগে লন্ডনকেন্দ্রিক গ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘র্যালি ব্রাদার্স’ ঢাকার প্রথমদিকের গ্রিক বণিকদের স্মরণে রমনা এলাকায় একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করে। পরবর্তীকালে স্মৃতিস্তম্ভটিকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিস্থাপন করা হয়।
টিএসসির এই গ্রিক স্মৃতিসৌধটি বাংলাদেশে গ্রিক বণিকদের শেষ স্মৃতিচিহ্ন হয়ে আছে। টিএসসির সবুজ চত্বরের পূর্ব প্রান্তের প্রাচীর ঘেঁষে স্মৃতিস্তম্ভটির অবস্থান।
সম্প্রতি টিএসসিতে গিয়ে দেখা গেল, পেয়ারা, কাঠগোলাপ, আতা, পামসহ বিভিন্ন প্রজাতির গাছ ও লতাপাতায় স্মৃতিস্তম্ভটি প্রায় আচ্ছাদিত।
বর্গাকৃতির স্মৃতিস্তম্ভটি আকারে তেমন বড় নয়। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ–এর ‘ঢাকা কোষ’ গ্রন্থের বিবরণ অনুযায়ী, স্মৃতিস্তম্ভটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৩ দশমিক ৩৫ মিটার। বাইরের ভিত থেকে উচ্চতা ৫ দশমিক ৩৩ মিটার। স্মৃতিস্তম্ভটির প্রতি পাশে দুটি করে মোট আটটি নকশাখচিত স্তম্ভ রয়েছে। ব্রিটিশ ও গ্রিক স্থাপত্যরীতির সমন্বয়ে স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল। মূল স্মৃতিস্তম্ভটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। ১৯৬০ সালে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসার না পেরে গ্রিক বণিকেরা এখানে লবণ, চুন, পরবর্তী সময়ে পাটের ব্যবসা শুরু করেন। নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, চট্টগ্রামে গ্রিকরা এসব ব্যবসা করতেন।‘দুই শতাব্দী’ আগের কাবিননামায় কনের তিন শর্ত গ্রিক বণিকেররা ঢাকায় মূলত কাপড়ের ব্যবসা করতেন। তাঁদের ব্যবসা ১৮৬০ পর্যন্ত খুব ভালো চলছিল। কিন্তু ইংল্যান্ডে বস্ত্রশিল্প চালু হলে গ্রিক বণিকেরা বিপাকে পড়েন। তাঁরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসার না পেরে গ্রিক বণিকেরা এখানে লবণ, চুন, পরবর্তী সময়ে পাটের ব্যবসা শুরু করেন। নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, চট্টগ্রামে গ্রিকরা এসব ব্যবসা করতেন।
গ্রিকরা বণিকেরা ১৮২১ সালে ঢাকায় একটি গির্জা স্থাপন করেছিলেন। গির্জাটি ১৮৯৭ সালের ভূমিকম্পে বিধ্বস্ত হয়। কোনো চিহ্ন না থাকায় সেটি ঠিক কোথায় ছিল, তা এখন আর জানা যায় না।
ঢাকার ইতিহাস বিশেষজ্ঞ মুনতাসীর মামুন তাঁর ‘ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী’ বইয়ে এই গির্জার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, কর্নেল ডেভিডসন ১৮৪০ সালে ঢাকা ভ্রমণের সময় গির্জাটি দেখে ছিলেন। তখন অবশ্য ঢাকায় গ্রিকদের সংখ্যা খুবই কমে এসেছিল। ঢাকায় গ্রিকরা বেশি দিন বাঁচতেন না। তাঁদের বসবাসের এলাকাটি খুব অস্বাস্থ্যকর ছিল বলে ডেভিডসন উল্লেখ করেছেন।
মুনতাসীর মামুনের মতে, ব্যবসায় টিকতে না পেরে উনিশ শতকেই গ্রিকরা ঢাকা ছেড়ে চলে গিয়েছিলেন।ঢাকায় গ্রিক বণিকদের সংখ্যা কত ছিল, সে বিষয়ে ইতিহাসবিদেরা নিশ্চিত নন। তাঁদের অনুমান, ১৭৭০ থেকে ১৮০০ সালের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে গ্রিকদের সংখ্যা দুই শ বা তার কিছু বেশি ছিল।
মুনতাসীর মামুনের মতে, ব্যবসায় টিকতে না পেরে উনিশ শতকেই গ্রিকরা ঢাকা ছেড়ে চলে গিয়েছিলেন।
ঢাকায় গ্রিক নাগরিকেরা ছিলেন ১৯৫৬ সাল পর্যন্ত। ঐতিহাসিক এ এইচ দানী তাঁর ‘কালের সাক্ষী ঢাকা’ বইয়ে উল্লেখ করেছেন ‘র্যালি ব্রাদার্স’ নামে নারায়ণগঞ্জে একটি পাটের কারখানা খুলেছিলেন গ্রিক দুই ভাই। বাংলাপিডিয়ার তথ্যমতে, বাংলায় গ্রিকদের ব্যবসা-বাণিজ্য শেষ হয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

Source - www.prothomalo.com ↗