Bangladesh · 2026-11-10 12:54:19

নবীজির ‘হাজার’ ভ্রমণ: তিনি কি বাহরাইন গিয়েছিলেন

নবীজির ‘হাজার’ ভ্রমণ: তিনি কি বাহরাইন গিয়েছিলেন
‘হাজারের কোন ভূমিটি অতি প্রিয়?’ আমরা বললাম, ‘আল-মুশাক্কার।’ তিনি বললেন, ‘আল্লাহর শপথ, আমি তাতে প্রবেশ করেছি এবং তার খিলান ছুঁয়েছি।’ (আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমাদ, হাদিস: ১৭৪৮১)
মহানবী (সা.) কি আদৌ বাহরাইনে গিয়েছিলেন? হাদিসে যে বাহরাইনের উল্লেখ আছে, তা আসলে কোন অঞ্চল?
পারস্য উপসাগরে অবস্থিত সৌদির উত্তর-পূর্ব উপকূলে ২৫ কিলোমিটার দীর্ঘ ‘জিসর আল-মালিক ফাহাদ’ নামক ব্রিজের মাধ্যমে সংযুক্ত আধুনিক একটি রাষ্ট্রের নাম ‘কিংডম অব বাহরাইন’। মাত্র ৭৮০ বর্গকিলোমিটারের দেশটির সঙ্গে আমাদের একটি অপূর্ব মিল হলো, এটিও ১৯৭১ সালে সার্বভৌমত্ব অর্জন করে। কিন্তু নবীজির ভ্রমণ করা ‘বাহরাইন’ অঞ্চলটি এটি নয়। তাহলে?
আঠারো শতকের আগে ‘বাহরাইন’ নামে আরবেরা যে অঞ্চলকে জানত, তা হলো বসরা ও ওমানের মাঝামাঝি আরব উপদ্বীপের পূর্বাঞ্চল। (আবু উবাইদ আল-বাকরি, মুজাম মা ইসতিজামা, ১/২৮৮, আলমুল কুতুব, বৈরুত, ১৯৮৩)
পারস্য উপসাগরকে পূর্বে রেখে ইরাকের বসরার দক্ষিণ থেকে কুয়েত, সৌদির আল-আহসা হয়ে মধ্যাঞ্চলে ‘আল-ইয়ামামা’র (রিয়াদ) সঙ্গে সংযুক্ত হয়ে বাহরাইন, কাতার ও আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করে ওমানের উত্তর পর্যন্ত বিস্তৃত পূর্ব আরবের পুরো উপকূলীয় অঞ্চলটি অন্তত দশ শতাব্দীকাল ‘বাহরাইন’ নামেই প্রসিদ্ধ ছিল। (ক্লাইভ হোলস, কালচার অ্যান্ড সোসাইটি ইন ইস্টার্ন অ্যারাবিয়া, পৃ. ১১, ব্রিল, লেইডেন, ২০০১)
বিস্মিত হয়ে আশাজ বললেন, ‘কী ব্যাপার, আমার মাতা-পিতা উৎসর্গ হোক, রাসুল, আমাদের জনপদের নামগুলো দেখছি আপনি আমাদের চেয়েও বেশি জানেন।’ তিনি জবাব দিলেন, ‘আমি তোমাদের দেশ বহুবার ভ্রমণ করেছি এবং তা আমার সুস্পষ্ট জানা।’বাহরাইনের প্রধান নগর ছিল ‘হাজার’ এবং নগরের অধিবাসী ছিল আবদুল কায়িস গোত্র। অন্যান্য শহর ছিল আল-আহসা, আল-কাতিফ, বাইশা, আল-জারাহ ও আল-খাত। (আল-হিময়ারি, আর-রাওদুল মিতার ফি খবারিল আকতার, পৃ. ৮২, মাকতাবাতু লুবনান, বৈরুত, ১৯৭৫)
‘বাহরাইন’ মানে দুটি সাগর। সহিহ বুখারির স্থানসমূহের গবেষক সাদ জুনাইদাল আরব উপদ্বীপের ভৌগোলিক ইতিহাস বিচার করে দেখিয়েছেন যে আধুনিক ‘বাহরাইন’ ও সৌদির ‘আল-আহসা’র মাঝে একসময় স্থলসংযোগ ছিল।
সময়ের আবর্তে প্রাকৃতিক বিপর্যয়ে স্থান দুটি আলাদা হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন ‘আওয়ায়েল’ অংশটি ‘বাহরাইন’ এবং আরব উপদ্বীপের সঙ্গের অংশটি ‘আল-আহসা’ নামে প্রসিদ্ধি লাভ করে। (সাদ জুনাইদাল, মুজামুল আমকিনাহ, পৃ. ৬২, দারুল ইয়ামামাহ, রিয়াদ, ১৯৯৩)
হাদিসের বিভিন্ন বর্ণনায় ‘বাহরাইন’ ও ‘হাজার’ পরস্পরকে প্রতিস্থাপন করেছে। হয়তো হাজারই ছিল মূল শহর বা অন্যতম প্রধান শহর। হয়তো মুসলিম প্রাধান্যের দিক থেকে হাজারই ছিল অগ্রসর। হাজারের বিস্তারিত পরিচিতির পূর্বে নবীজির সঙ্গে হাজারের অধিবাসীদের একটি সংলাপ শুনে নেওয়া যায়, যে পাঠে নবীজির সে অঞ্চলে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা রয়েছে।
শিহাব ইবনে আব্বাদ বলেন, তিনি আবদুল কায়িস গোত্রের লোকদের বলাবলি করতে শুনলেন, ‘আমরা নবীজির কাছে আগমন করলাম, তিনি আমাদের অভ্যর্থনা জানালেন।
বললেন, ‘তোমাদের মাঝে নেতা কে?’ আমরা সকলে মুনজির ইবনে আয়িজের দিকে ইঙ্গিত করলাম। তিনি বললেন, ‘এই আশাজ (কপাল-কাটা)!
এটাই প্রথম দিন, তাকে এই নামে ডাকা হলো। গাধার খুরের আঘাতে তার মুখে দাগের সৃষ্টি হয়েছিল।
‘আমরা বললাম, ‘হ্যাঁ, আল্লাহর রাসুল।’ কিন্তু আশাজ জনতার থেকে কিছুটা দূরে ছিল; সে সবার বাহনগুলো বাঁধছিল এবং সবার আসবাব গোছাচ্ছিল; তারপর সে মুখের কাপড় সরাল এবং ভ্রমণের পোশাক ছেড়ে উত্তম কাপড় পরিধান করল। তারপর নবীজির দিকে এগিয়ে এল। মহানবী (সা.) পা বিছিয়ে হেলান দিয়ে বসা ছিলেন।
আল-আশাজ নবীজির কাছাকাছি এলে জনতা তার জন্য স্থান প্রশস্ত করল। সবাই সমস্বরে বললেন, ‘এ দিকে, হে আশাজ।’ নবীজি পা টেনে সোজা হয়ে বসলেন এবং বললেন, ‘এ দিকে, আশাজ।’
শাম সফরে যে গাছের ছায়ায় মহানবী (সা.) বিশ্রাম নিয়েছিলেনতিনি নবীজির ডান পাশে বসলেন। মহানবী (সা.) তাঁকে অভ্যর্থনা জানালেন এবং উষ্ণতা বিনিময় করলেন। তাঁর দেশ সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং একটির পর একটি জনপদের নাম নিচ্ছিলেন——আল-সাফা, আল-মুশাক্কার, এ ছাড়া হাজারের আরও অনেক গ্রাম।
বিস্মিত হয়ে আশাজ বললেন, ‘কী ব্যাপার, আমার মাতা-পিতা উৎসর্গ হোক, রাসুল, আমাদের জনপদের নামগুলো দেখছি আপনি আমাদের চেয়েও বেশি জানেন।’ তিনি জবাব দিলেন, ‘আমি তোমাদের দেশ বহুবার ভ্রমণ করেছি এবং তা আমার সুস্পষ্ট জানা।’
বর্ণনার এ পর্যায়ে হাদিসে উল্লিখিত স্থানের শনাক্তকরণ পর্যালোচনা শুরু করতে পারি। সিরাতের গ্রন্থাবলিতে আছে যে মহানবী (সা.) আবদুল কাইস গোত্রের প্রতিনিধিদলটির সঙ্গে উক্ত সংলাপটি করেছিলেন মদিনায়। তাঁরা সংখ্যায় ছিলেন ১৩ বা ১৪ জন। হিজরতের পঞ্চম বছর কিংবা তারও পূর্বে তাঁরা মদিনায় আসেন। (মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব, সীরাতুর রাসূল (সা.), পৃ. ৬০০, হুদা পাবলিকেশন্স, রাজশাহী, ২০১৫)
সংলাপটির প্রারম্ভে প্রসঙ্গক্রমে মহানবী (সা.) তাঁদের দেশ ভ্রমণের স্মৃতি উল্লেখ করেন। ‘হাজার’-এর দুটি গ্রাম: একটি ‘আল-মুশাক্কার’ ও অন্যটি ‘আল-সাফা’। হাদিসে হাজারের আরও কিছু স্থান বললেও বর্ণনাকারী সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি। বর্ণনাকারীকে পাশ থেকে উবাইদুল্লাহ ইবনে আবি জারওয়াহ একটি বাক্য মনে করিয়ে দেন, ‘আমি জারাহর ঝরনায় দাঁড়িয়ে ছিলাম।’ (আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমাদ, হাদিস: ১৭৪৮১)
সেই ঝরনাটি সম্পর্কে সংলাপের অন্য একটি বর্ণনায় নবীজির সশরীরে সে স্থান পরিভ্রমণের বাস্তব অভিজ্ঞতা হাজির করে।
সহিহ বুখারি, হাদিস: ৩৩৭৫১আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা থেকে এমন একটি ভূমিতে হিজরত করছি, যাতে রয়েছে খেজুরের বাগান। আমার ধারণা হলো যে তা আল-ইয়ামামা কিংবা হাজার। তারপর বাস্তবে তা হয়েছে মদিনা ইয়াসরিব।‘আমি জানি না হাজারের কোন জায়গা শ্রেষ্ঠ? বলল, ‘আজ-জারাহ’। নবীজি বললেন, ‘আল্লাহর শপথ, আমি তাতে অবশ্য প্রবেশ করেছি এবং জারাহর ঝরনায় আমি দাঁড়িয়ে ছিলাম। সেখানে পাথর থেকে পানি প্রবাহিত হয়।’ (শিহাবুদ্দিন আল-বুসিরি, ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ, হাদিস: ৩০৩৩, দারুল ওয়াতান, রিয়াদ, ১৯৯৯)
নবীজির সে অঞ্চল সম্পর্কে অগাধ জানাশোনা দেখে আশাজ বিস্মিত হয়েছিল। তার মুখ দিয়ে বিস্ময় ঝরে পড়ল, ‘আপনি দেখি আমাদের থেকেও আমাদের জনপদ সম্পর্কে বেশি জানেন!’ এটা একজন স্বদেশি কখন বলেন?
আবদুল কাইস গোত্রের কাফেলাটি মদিনা থেকে ফিরে যাওয়ার পর নিজ এলাকায় একটি মসজিদ প্রতিষ্ঠা করে তাতে জুমা আদায় শুরু হয়। ইসলামের ইতিহাসে মদিনার বাইরে এটাই প্রথম জুমা মসজিদ। সে ঘটনায়ও একটি স্থানের উল্লেখ আছে, যা নবীজির ভ্রমণের স্থানটি শনাক্তকরণের উপাদান হতে পারে।
ইবনে আব্বাস (রা.) বলেন, নিশ্চয়ই ইসলামে মদিনায় মসজিদে নববির পর প্রথম জুমার অনুষ্ঠিত হয় ‘জুআসা’তে—যা বাহরাইনের একটি গ্রাম। ওসমান বলেন, এটি আবদুল কায়িস গোত্রের জনপদগুলোর একটি।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৪৮)
পাঠক, আমরা পুনরায় আশাজের সংলাপে যাওয়া আগে হাজার, মুশাক্কার, সাফা, জারারাহ ও জুআসা—এ পাঁচটি স্থানের পরিচিতি জেনে নিই।
হাজার: এটি বাহরাইনের প্রধান শহর। বলা হয়, ‘বাহরাইনের সকল প্রান্তই হাজার।’ বর্তমানে আরব উপদ্বীপের পূর্বাঞ্চলে আহসা জেলার পুরোনো নাম হাজার। এখনো কেউ কেউ তাকে হাজার নামে অভিহিত করে। ফলে তা হাজার ও আহসা দুটি নামেই পরিচিত। (সাদ জুনাইদাল, মুজামুল আমকিনাহ, পৃ. ৪৪৯, দারুল ইয়ামামাহ, রিয়াদ, ১৯৯৩)
নবীজির মক্কা জীবনের কথার মাঝে ‘হাজার’ প্রসঙ্গ এনেছিলেন। কাবার দেয়ালে হেলান দিয়ে তিনি তাঁর মিরাজ যাত্রার বর্ণনা দিচ্ছিলেন। সিদরাতুল মুনতাহার বিষয় এল। গাছটির পাতার সাদৃশ্য দিলেন, ‘তার ফল যেন হাজার নামক স্থানের মটকার মতো।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬২৩)
সিরাতের দু-একটি দুর্বল ব্যাখ্যায় দেখা যায় যে হাজার থেকে সে সমস্ত মটকা মদিনায় আনা হয়েছিল কিংবা মদিনায় হাজারের মটকার সদৃশ মটকা তৈরি করা হতো। (আল-মাওয়ারদি, আল-হাবিল কাবির) কিন্তু ঘটনা তো মক্কি জীবনের। হয়তো সিরাতকারগণ নবীজির হাজার ভ্রমণের বিষয়টি কখনো ভাবেননি।
নবীজিকে হিজরতের ভূমি স্বপ্নে দেখানো হয়েছিল, সেখানেও এসেছে ‘হাজার’। তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা থেকে এমন একটি ভূমিতে হিজরত করছি, যাতে রয়েছে খেজুরের বাগান। আমার ধারণা হলো যে তা আল-ইয়ামামা কিংবা হাজার। তারপর বাস্তবে তা হয়েছে মদিনা ইয়াসরিব।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩৭৫১)
কেন নবীজির ধারণায় ‘হাজার’ এসেছিল? নবীজির কি সেই শহরটি পূর্বে দেখার সৌভাগ্য হয়েছিল?
মুশাক্কার: এটি হাজারের একটি গ্রাম। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে মুশাক্কার পাহাড় (জাবাল আল-মুশাক্কার)। পাহাড়ের ওপর নির্মিত হয়েছে পারস্য শাসনামলে বানানো দুর্গ। সৌদির পূর্বাঞ্চলীয় বর্তমান ‘আল-হুফুফ’ শহরের পূর্বে ‘কারিয়া আল-কারা’ নামে তা এখনো বিদ্যমান। (আবদুল খালিক আল-জানবি, হাজার ওয়া কাসাবাতুহাস সালাস, আল-মাজমাউস সাকাফি, আবুধাবি, ২০০৪)
আল-মুশাক্কার দুটি কারণে জাহিলি যুগ থেকে বিখ্যাত। একটি মুশাক্কার ঝরনা (আইনুল মুশাক্কার), আরেকটি মুশাক্কার বাজার (সুকুল মুশাক্কার)। প্রতিবছর জমাদিউস সানি প্রথম থেকে এখানে বাজার বসত।
এটাই ছিল আরবদের পূর্বাঞ্চলীয় বাজার ‘হাজারের বাজার’ (সুকু হাজার)। প্রাচীন আরবের বাণিজ্যিক দলের যে পথ (তারিকুল কাওয়াফিল) ছিল, তার পূর্বাঞ্চলীয় শেষ সীমান্ত ছিল এ বাজার।
‘আজয়াদ’ চারণভূমি: মহানবী (সা.) যেখানে মেষ চরাতেনসাফা: আল-মুশাক্কারের পাশে হাজারের আরেকটি গ্রাম ‘আস-সাফা’। দুটি গ্রামের মাঝখানে বিখ্যাত নদী ‘আল-মুহাল্লাম’ প্রবাহিত, যা নিয়ে কবি ইমরুল কায়েস কবিতা রচনা করেছেন। সাফায় রয়েছে আরেকটি দুর্গ, যা ‘হিসনুস সাফা’ নামে পরিচিত।
হাজারের ‘জাবালু সাফা’ পাহাড়টি খুব উঁচু না হলেও পুরো পাহাড়টি যেন অনেকগুলো যাত্রী-ছাউনি কিংবা বিশ্রামাগার। মরুভূমিতে তা যেন একটি নাতিশীতোষ্ণ পরিবেশ তৈরি করে।
নবীজির কাছে বাহরাইনের কিছু অতিথি আসলে তিনি তাঁদের উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ‘প্রতিবেশীকে কষ্ট দেওয়া সৎকর্মকে সেভাবে নিশ্চিহ্ন করে, যেভাবে সূর্য ‘আস-সাফা’র আর্দ্রতাকে মিটিয়ে দেয়।’ (সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ, হাদিস: ২৯৯৮)
আজ-জারাহ: এটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ‘আল-আওয়ামিয়া’র উত্তরে অবস্থিত আল-কাতিফের প্রাচীন গ্রামগুলোর একটি। এটি প্রাচীন বাহরাইনের রাজধানী। গ্রামের শেষ প্রান্তে একটি পাহাড় আছে, যার নাম ‘আল-হারিফ’।
জাবালু হারিফের অনন্য বৈশিষ্ট্য জারার ঝরনা (আইনু জারাহ), যা এখন ‘আইনু হারিফ’ নামে পরিচিত। তারপর আল-জারার বাজার (সুকুল জারাহ)। এটি ‘আল-মুশাক্কার’ বাজারের কাছাকাছি। দুটি বাজারই বাণিজ্যপথের পাশে, যা সেখানে ‘সুগন্ধির পথ’ (তারিকুল বাখুর) হিসেবে পরিচিত ছিল।
মহানবী (সা.) ‘আইনু জারাহ’-তে পদার্পণ করেছিলেন। এ অঞ্চলের শতাধিক ঝরনার প্রস্রবণ বন্ধ হলেও সেই ঝরনাটি কখনো বন্ধ হয়নি।
প্রতিনিধিদল ফিরে যায় বাহরাইন। হোদাইবিয়ার চুক্তির পর তিনি সাহাবি আলা ইবনে আল-হাদরামির মাধ্যমে পত্র পাঠালেন বাহরাইনের শাসক মুনজির ইবনে সাওয়ার কাছে। তাঁকে অনুসরণ করে আবু হোরাইরাও যান।জুআসা: আহসার প্রান্তসীমায় গ্রামগুলোর মাঝে অপেক্ষাকৃত উঁচু গ্রামটি ‘জুআসা’। স্থানটি ‘আল-মুবাররাজ’ শহরের পূর্ব দিকে তিন ঘণ্টা হাঁটার দূরত্বে অবস্থিত। (সাদ জুনাইদাল, মুজামুল আমকিনাহ, পৃ. ১৫৫)
চাচা আবু তালিবের সঙ্গে নবীজি ব্যবসায়িক কাজে হাজারের এ গ্ৰামগুলোতে গিয়েছিলেন—নবীজীবনের পূর্বাপর ঘটনা এমনটাই দাবি করে। আসুন আল-আশাজের সংলাপে ফিরে যাই।
‘...তারপর তিনি আনসারদের কাছে আসেন এবং বলেন, হে আনসারগণ, তোমাদের ভাইদের মর্যাদা করো। তারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে অনুভূতি ও আবেগের দিক থেকে তোমাদের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ; তারা চাপ অবাধ্যতা ছাড়াই স্বচ্ছন্দে এমন সময়ে ইসলাম গ্রহণ করেছে, যখন লোকেরা যুদ্ধ ছাড়া ইসলাম গ্রহণ অস্বীকার করছে...।’
তারপর কাফেলা রামলা বিনতে হারিসের (রা.) ঘরে রাত্রি যাপন করে। ফজরের নামাজের পর সবাই মসজিদে নববিতে সমবেত হয়।
‘...পরদিন সকালবেলা মহানবী (সা.) বললেন, তোমাদের ভাইদের তোমাদের প্রতি মর্যাদা ও আতিথেয়তা কেমন দেখলে? তারা উত্তর দিল, উত্তম ভ্রাতা; তারা আমাদের নরম বিছানা দিয়েছে এবং উত্তম খাবার সরবরাহ করেছে; রাতভোর আমাদের আমাদের প্রতিপালকের কিতাব আর নবীর সুন্নাত শিক্ষা দিয়েছে।
নবীজি মুগ্ধ হলেন এবং আনন্দ প্রকাশ করলেন। তারপর আমাদের প্রত্যেকের সঙ্গে এক এক করে মিলিত হলেন এবং আমরা যা যা শিখলাম-জানলাম, তা উপস্থাপন করলাম। আমাদের কেউ আত্তাহিয়্যাতু, কেউ একটি বা দুটি সুরা কিংবা সুন্নত শিখে নিয়েছিলাম। তারপর তিনি আমাদের সবার সম্মুখে এসে দাঁড়ালেন...’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫১৩১)
নবীজির সঙ্গে তাদের সম্মুখে দাঁড়িয়ে আলাপচারিতায় খেজুরের প্রসঙ্গ উঠে আসে। তিনি তাদের বহন করে নিয়ে আসা হরেক রকম খেজুরের নাম ও গুণাগুণ বলে দিচ্ছিলেন। তারপর খেজুরের রস নিংড়ানোর চারটি পাত্রের নাম এবং তাতে রস নিংড়ানো নিষিদ্ধ করে দেন।
তারপর তিনি তাদের জন্য দোয়া করেন। প্রতিনিধিদল ফিরে যায় বাহরাইন। হোদাইবিয়ার চুক্তির পর তিনি সাহাবি আলা ইবনে আল-হাদরামির মাধ্যমে পত্র পাঠালেন বাহরাইনের শাসক মুনজির ইবনে সাওয়ার কাছে। তাঁকে অনুসরণ করে আবু হোরাইরাও যান।
তারপর মহানবী (সা.) তাঁর জীবদ্দশায় বিভিন্ন পত্রবাহক ও প্রতিনিধি বাহরাইনে পাঠন। প্রথমে পাঠান আবদুল্লাহ ইবনে হুজাইফা আস-সাহমিকে। আরও পরে তিনি আবু উবায়দাহ ইবনুল জাররাহকে; যিনি মদিনায় এক রাতে তিনি পৌঁছালেন আশি হাজার স্বর্ণমুদ্রা নিয়ে; যেখান থেকে অঞ্জলি ভরে যার যা খুশি নিতে বললেন। কেউ এত পরিমাণ ভরলেন যে থলি তুলতে পারছিলেন না। নবীজি মুচকি হাসলেন।
শেষবারের মতো তিনি আমর ইবনুল আসকে পাঠালেন বাহরাইনে। সেখানে এক পাদরির কাছে তিনি পান মদিনায় নবীজির শেষ বিদায়ের সংবাদ।
ড. মুহাম্মদ তাজম্মুল হক : অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইবনে জাদআনের ঘর: ‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়

Source - www.prothomalo.com ↗