Bangladesh · 2026-11-10 14:01:31

ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘট নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’

মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ধর্মঘটের বাস্তব প্রভাবের চেয়ে গণমাধ্যমে এর প্রচার নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ,
ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Source - www.bd24live.com ↗