চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াকিলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রিত একটি কিশোর গ্যাং ‘সেভেন স্টার’–এর সদস্যদের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করার অভিযোগ রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে কিশোর হৃদয়কে হত্যার ঘটনাটি ঘটে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলির বাসা থেকে হৃদয়কে ডেকে নিয়ে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হৃদয় ‘ফাইভ স্টার’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। দলটির সঙ্গে ওয়াকিলের নিয়ন্ত্রণে থাকা ‘সেভেন স্টার’ নামের কিশোর গ্যাংটির বিরোধ দেখা দেয়। এর জেরে হৃদয়কে ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে।
ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোর হৃদয় হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াকিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ ধরতে পারেনি, আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। গত ১৮ অক্টোবর চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠান আদালত।

Source - www.prothomalo.com ↗