পদ্মা সেতুর কাছে রাতে লগি-বইঠা হাতে অবরোধ–ভাঙচুর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গতকাল সোমবার গভীর রাতে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।
Source - www.prothomalo.com ↗