মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা বলেছেন।
আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিফ প্রসিকিউটর বলেন, ‘যদি সত্যিকারের অর্থে আসতে চান , তাঁরা (চিফ প্রসিকিউটর কার্যালয়) পরিষ্কার উপদেশ দিতে চান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুক। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুক যে এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়।এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।’
পাসপোর্ট আইনে কী আছে জানালেন চিফ প্রসিকিউটর, শেখ হাসিনাকে দিলেন পরামর্শ

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে প্রথম আলো। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী দণ্ডিত আসামি পাসপোর্ট পাবেন না। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, যখন আসামি পাসপোর্ট চান, তার থেকে পাঁচ বছরের মধ্যে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন, সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর পর্যন্ত হয়, তাহলে কর্তৃপক্ষ তাঁকে কোনো পাসপোর্ট দেবে না। আরও বলা আছে, নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করা যেতে পারে।
এগুলো ‘পলিটিক্যাল স্টান্টবাজি’, শেখ হাসিনা ফিরবেন না: চিফ প্রসিকিউটরআমিনুল ইসলাম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড (নৈতিকস্থলন) বলা হয়। যেহেতু তিনি দণ্ডিত, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার।
শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা এড়িয়ে গেছেন বলেন চিফ প্রসিকিউটর। রায় প্রকাশিত হওয়ার পর শেখ হাসিনা কোনো আপিল ফাইল করেননি। তাঁর আপিল করার আর কোনো আইনগত সুযোগ নেই বলে জানান তিনি।
আমিনুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, তাহলে বাংলাদেশ সরকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট কীভাবে ইস্যু করবে। রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একজন দণ্ডিত ব্যক্তিকে যদি পাসপোর্ট ইস্যু করে, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে সেটা বিচারের সঙ্গে রাষ্ট্রের মকারির শামিল হবে বলেন তিনি।
ন্যূনতম দুই বছর সাজা হলেই পাসপোর্ট দেওয়া যাবে না—আইনের এমন ধারা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অতএব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাতক দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।
উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমানআসতে চাইলে ভারত সরকারের কাছে আবেদন করুন
চিফ প্রসিকিউটর আরও বলেন, কখনো বক্তব্য শোনা যায় শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে পড়বেন। কখনো কখনো শোনা যায় পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে তিনি চলে আসবেন। এসব বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু কিছু অবুঝ অথবা নির্বোধ কর্মী নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা করেন। একটি বিশেষ উদ্দেশ্যে শেখ হাসিনার নাম ব্যবহার করে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার অপতৎপরতা চালানো হচ্ছে।
শেখ হাসিনার কখনোই সত্যিকারের অর্থে বাংলাদেশে আসার জন্য কোনো সদিচ্ছা নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, যদি তাঁর বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে মামলা চলমান অবস্থায় তিনি এসে তা মোকাবিলা করতেন। তাঁর যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায় ‘মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই'
চিফ প্রসিকিউটর বলেন, আইনে বলা আছে, রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ কিছু নেই।
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেনপাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Source - www.prothomalo.com ↗