বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। এসময় তিনি ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ব্যাংকের মিশন, ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, আমানত সংগ্রহ বৃদ্ধি, মানসম্মত ঋণ বিতরণ ও গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬’ অনুষ্ঠিত

ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএসসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সকল শাখা, উপশাখা ব্যবস্থাপকগণ।
Source - www.bd24live.com ↗