ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল ও কার্যকর নীতিমালা প্রয়োজন বলে জানান মন্ত্রী।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী এসব কথা বলেন।
‘স্থিতিশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাকসেলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সেমিনারটি আয়োজন করা হয়েছে।
ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, সাইবার ঝুঁকি, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’—সবকিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এমন অগ্রগতি নতুন সুযোগ তৈরি করলেও সাইবার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
সাশ্রয়ী মূল্যে গুণগত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রীসাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষায় অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকে সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে না দেখে অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করাকে ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠা জরুরি। তিনি বলেন, ‘আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই।’
সেমিনারে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকা, ১০ নভেম্বর ২০২৬সেমিনারে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকের তথ্যের সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।
‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রীকৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে রেহান আসিফ আসাদ বলেন, প্রযুক্তি আর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে একটি সুরক্ষিত ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এ আয়োজনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক।
এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন

Source - www.prothomalo.com ↗