Bangladesh · 2026-11-10 16:08:33

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে
রাজধানীর অনেক এলাকায় দোকানে চা খেয়ে বিল দেওয়ার সময় একটি পরিচিত দৃশ্যের মুখোমুখি হই। ক্যাশ কাউন্টারের সামনে সারি বেঁধে রাখা আছে রঙবেরঙের চার-পাঁচটি প্লাস্টিকের স্ট্যান্ড। কোনোটি গোলাপি, কোনোটি কমলা, আবার কোনোটি নীল। প্রতিটির গায়ে আঁকা সাদাকালো কিছু বর্গাকার ছক। এগুলোই কিউআর কোড। আপনার ফোনে হয়তো একটি নির্দিষ্ট ব্যাংকের অ্যাপ আছে, কিন্তু দোকানদারের কাছে রয়েছে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সেবার কিউআর কোড। ফলে ডিজিটাল যুগে থেকেও শেষ পর্যন্ত মানিব্যাগ হাতড়ে খুচরা টাকার খোঁজ করতে হয়।
কেমন হতো, যদি দোকানে পাঁচটি স্ট্যান্ডের বদলে মাত্র একটি কিউআর কোড থাকত? আপনার ফোনে যে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপই থাকুক না কেন, সেটি দিয়েই কোডটি স্ক্যান করে মুহূর্তে বিল মিটিয়ে দেওয়া যেত! ঠিক এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’।
কেমন হতো, যদি দোকানে পাঁচটি স্ট্যান্ডের বদলে মাত্র একটি কিউআর কোড থাকত?এটি এমন একটি অভিন্ন কিউআর পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কোড ব্যবহার করে লেনদেন করতে পারেন। কিন্তু কাগজে ছাপানো সাদাকালো একটি ছক কীভাবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাকে এক সুতোয় বাঁধে? এর পেছনের প্রযুক্তি বা কারিগরি কৌশলটাই বা কী?
কিউআর কোড থেকে সাবধান!আন্তর্জাতিকভাবে কিউআরভিত্তিক পেমেন্টের এমন একটি মানদণ্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ করে EMVCo। প্রতিষ্ঠানটি শুরুতে Europay, Mastercard ও Visa-র উদ্যোগে গঠিত হয়েছিল।বাংলা কিউআর কীভাবে কাজ করে, তা বোঝার আগে জানতে হবে—আগের সমস্যাটা কোথায় ছিল। এত দিন দেশের অনেক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ছিল একে অন্যের থেকে বিচ্ছিন্ন। কারিগরি ভাষায় এ ধরনের ব্যবস্থাকে বলা হয় ক্লোজড-লুপ সিস্টেম। অর্থাৎ, একটি প্রতিষ্ঠানের অ্যাপ সাধারণত সেই প্রতিষ্ঠানের নিজস্ব পেমেন্ট ব্যবস্থার কিউআর কোডই পড়তে পারে। অন্য প্রতিষ্ঠানের কোড স্ক্যান করলে লেনদেন করা সম্ভব হয় না। কারণ, প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের মতো করে তথ্য সাজায় এবং লেনদেনের ব্যবস্থা তৈরি করে। ফলে এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ থাকে না।
আন্তর্জাতিকভাবে কিউআরভিত্তিক পেমেন্টের এমন একটি মানদণ্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ করে EMVCoএই সমস্যার সমাধান করতে দরকার একটি অভিন্ন ভাষা বা মানদণ্ড, যা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। আন্তর্জাতিকভাবে কিউআরভিত্তিক পেমেন্টের এমন একটি মানদণ্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ করে EMVCo। প্রতিষ্ঠানটি শুরুতে Europay, Mastercard ও Visa-র উদ্যোগে গঠিত হয়েছিল। বর্তমানে এর সদস্য আরও কয়েকটি আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক। বাংলাদেশ ব্যাংকও EMVCo-এর মার্চেন্ট-প্রেজেন্টেড কিউআর কোড স্পেসিফিকেশন অনুসরণ করে বাংলা কিউআর তৈরি করেছে। ফলে এটি একটি ইন্টারঅপারেবল বা আন্তঃসংযোগযোগ্য ব্যবস্থা। সহজ কথায়, আগে বিচ্ছিন্ন থাকা পেমেন্ট ব্যবস্থাগুলোর মধ্যে তৈরি হয়েছে একটি অভিন্ন ডিজিটাল সেতু। তবে এই সুবিধা পাওয়া যাবে বাংলা কিউআরের সঙ্গে যুক্ত ও অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে।
এআইয়ের যুগে ক্যাপচা কি অকেজো হয়ে যাচ্ছেবাংলাদেশ ব্যাংকও EMVCo-এর মার্চেন্ট-প্রেজেন্টেড কিউআর কোড স্পেসিফিকেশন অনুসরণ করে বাংলা কিউআর তৈরি করেছে। ফলে এটি একটি ইন্টারঅপারেবল বা আন্তঃসংযোগযোগ্য ব্যবস্থা।কিউআর কোড আসলে একধরনের দ্বিমাত্রিক বারকোড। ১৯৯৪ সালে জাপানের ডেনসো ওয়েভ কোম্পানির প্রকৌশলী মাসাহিরো হারা ও তাঁর সহকর্মীরা গাড়ির যন্ত্রাংশের তথ্য দ্রুত শনাক্ত ও অনুসরণ করার জন্য এটি উদ্ভাবন করেন। সাধারণ বারকোডে তথ্য সাজানো থাকে আড়াআড়ি সাদা-কালো রেখার মাধ্যমে। তাই এতে তুলনামূলক কম তথ্য রাখা যায়। কিন্তু কিউআর কোডে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই সাদাকালো ছোট ছোট বর্গাকার ঘর সাজানো থাকে। এসব ঘরের নির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে তথ্য সংরক্ষিত হয়। কম্পিউটার এই বিন্যাসকে বাইনারি সংকেতের মাধ্যমে পড়ে। কালো ও সাদা ঘরকে যথাক্রমে ১ ও ০ হিসেবে বোঝানো গেলেও বাস্তবে পুরো কোডের বিন্যাস আরও জটিল। এতে তথ্যের পাশাপাশি কোডের অবস্থান শনাক্ত করা এবং ভুল সংশোধনের ব্যবস্থাও থাকে।
বাংলা কিউআর মূলত মার্চেন্ট-প্রেজেন্টেড মোড বা এমপিএম প্রযুক্তিতে কাজ করে। অর্থাৎ, বিক্রেতা তাঁর দোকানের কিউআর কোডটি প্রদর্শন করেন, আর ক্রেতা নিজের স্মার্টফোনের ক্যামেরা দিয়ে সেটি স্ক্যান করেন।
কিউআর কোডে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই সাদাকালো ছোট ছোট বর্গাকার ঘর সাজানো থাকেফোনের ক্যামেরা যখন একটি বাংলা কিউআর স্ক্যান করে, তখন সফটওয়্যার সাদাকালো ছকের ভেতরে থাকা তথ্য পড়ে। এই তথ্যগুলো একটি নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। এর নাম TLV বা ট্যাগ-লেন্থ-ভেল্যু পদ্ধতি।
ব্যাপারটা অনেকটা কুরিয়ার সার্ভিসের পার্সেলের গায়ে লেখা ঠিকানার মতো। প্রতিটি তথ্যের শুরুতে থাকে একটি ট্যাগ, যা জানায় তথ্যটি কী ধরনের। এরপর থাকে লেন্থ বা তথ্যটির দৈর্ঘ্য। সবশেষে থাকে ভ্যালু বা প্রকৃত তথ্য। অর্থাৎ, কোন তথ্যটি কোথায় শুরু হয়েছে, সেটি কতটুকু জায়গা নিয়েছে এবং তার ভেতরে কী লেখা আছে, এই তিনটি বিষয় TLV পদ্ধতিতে নির্দিষ্ট করা থাকে।
রোবট কেন ক্যাপচা শনাক্ত করতে পারে না১৯৯৪ সালে জাপানের ডেনসো ওয়েভ কোম্পানির প্রকৌশলী মাসাহিরো হারা ও তাঁর সহকর্মীরা গাড়ির যন্ত্রাংশের তথ্য দ্রুত শনাক্ত ও অনুসরণ করার জন্য কিউআর কোড উদ্ভাবন করেন।কিউআর কোডের ভেতরে থাকা কয়েকটি ট্যাগের কাজ জানা যাক। যেমন,
ট্যাগ ০০ (Payload Format): এটি অ্যাপকে জানায়, কিউআর কোডটি কোন তথ্যবিন্যাসের নিয়ম অনুসরণ করছে। EMVCo-এর মানদণ্ডে এর মান থাকে ‘01’।
ট্যাগ ০১ (Point of Initiation Method): এখানে ‘11’ থাকলে বোঝায়, এটি স্ট্যাটিক বা স্থির কিউআর কোড। একই কোড বারবার ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে ক্রেতাকে সাধারণত নিজে টাকার পরিমাণ লিখতে হয়। আর ‘12’ থাকলে বোঝায়, এটি ডায়নামিক কিউআর কোড। প্রতিটি লেনদেনের জন্য নতুন কোড তৈরি হয়। এতে লেনদেনের টাকার পরিমাণ আগে থেকেই উল্লেখ থাকতে পারে।
ট্যাগ ২৬ থেকে ৫১ (Merchant Account Information): এই ট্যাগগুলোর মধ্যে থাকে পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচয় ও মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্য। কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা গ্রহণ করা হবে, তা শনাক্ত করতে এই তথ্য কাজে লাগে।
ট্যাগ ৫৩ (Transaction Currency): এখানে মুদ্রার আন্তর্জাতিক সংখ্যাসূচক কোড থাকে। বাংলাদেশি টাকার ক্ষেত্রে এর মান ‘050’।
ট্যাগ ৫৮ (Country Code): এখানে দেশের দুই অক্ষরের কোড থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটি ‘BD’।
ট্যাগ ৫৪ (Transaction Amount): এই ট্যাগে লেনদেনের টাকার পরিমাণ থাকতে পারে। ডায়নামিক কিউআরে সাধারণত এই তথ্য আগে থেকেই দেওয়া থাকে। তবে সব কিউআরে এটি থাকা বাধ্যতামূলক নয়।
বিমানবন্দরের এক্সরে স্ক্যানার কীভাবে ব্যাগের জিনিসপত্র পরীক্ষা করেট্যাগ ০০ অ্যাপকে জানায়, কিউআর কোডটি কোন তথ্যবিন্যাসের নিয়ম অনুসরণ করছে। EMVCo-এর মানদণ্ডে এর মান থাকে 01।সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো ট্যাগ ৬৩। এটি একধরনের গাণিতিক চেকসাম বা যাচাইমান। কিউআর কোডের নির্দিষ্ট তথ্যের ওপর একটি গাণিতিক হিসাব করে এই মান তৈরি করা হয়। স্ক্যান করার সময় অ্যাপও একই হিসাব করে দেখে। অর্থাৎ, পাওয়া মানটি আগেরটির সঙ্গে মেলে কি না, তা যাচাই করে দেখে। না মিললে বোঝা যায়, কোডের তথ্য কোথাও পরিবর্তিত বা বিকৃত হয়েছে। তবে CRC জালিয়াতি ঠেকানোর ব্যবস্থা নয়। কেউ নকল কিউআর কোড তৈরি করলে তার জন্যও সঠিক CRC তৈরি করতে পারে। তাই CRC মিললেই কোডটি আসল বা নিরাপদ, এমন নিশ্চয়তা পাওয়া যায় না। কিউআর কোডে আরও রয়েছে ত্রুটি সংশোধনের ব্যবস্থা। তাই কোডের কিছু অংশ ছিঁড়ে গেলে বা দাগ পড়লেও অনেক সময় সেটি স্ক্যান করা সম্ভব হয়।
ধরা যাক, আপনি মতিঝিলের একটি চায়ের দোকানে চা খেয়েছেন। দোকানদার তাঁর দোকানে একটি বাংলা কিউআর কোড ঝুলিয়ে রেখেছেন। কোডটি যে ব্যাংকের মাধ্যমে তৈরি, আপনার পেমেন্ট অ্যাপটি সেই ব্যাংকের নয়। আপনি নিজের ফোনের অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করে ২০ টাকা লিখলেন। এরপর পিন দিয়ে লেনদেন অনুমোদন করলেন। এখন আপনার ফোন থেকে শুরু হলো তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া। কয়েক মুহূর্তের মধ্যেই বিভিন্ন সার্ভার ও পেমেন্ট নেটওয়ার্কের মধ্যে বার্তা আদান-প্রদান হয়ে যায়।
চুরি ঠেকাতে পাসওয়ার্ডবিহীন অথেন্টিকেশনট্যাগ ৬৩ একধরনের গাণিতিক চেকসাম বা যাচাইমান। কিউআর কোডের নির্দিষ্ট তথ্যের ওপর একটি গাণিতিক হিসাব করে এই মান তৈরি করা হয়। স্ক্যান করার সময় অ্যাপও একই হিসাব করে দেখে।প্রথমে আপনার অ্যাপ ক্যামেরায় ধরা কিউআর কোডের তথ্য পড়ে এবং CRC যাচাই করে। এরপর অ্যাপটি আপনার পেমেন্টের অনুরোধ নিজস্ব আর্থিক প্রতিষ্ঠানের সার্ভারে পাঠায়। এই প্রতিষ্ঠানকে বলা হয় ইস্যুয়ার। এটি আপনার পরিচয়, পিন এবং অ্যাকাউন্টের অবস্থা যাচাই করে। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কি না, সেটিও পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে লেনদেন অনুমোদনের জন্য অনুরোধটি পাঠানো হয় পরবর্তী ধাপে।
এবার আসা যাক পেমেন্ট নেটওয়ার্কের ভূমিকায়। আপনার পেমেন্ট অ্যাপ এবং দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান আলাদা হলে লেনদেনের অনুরোধটি সঠিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে একটি মধ্যবর্তী ব্যবস্থা প্রয়োজন। বাংলা কিউআর লেনদেনে এই আন্তঃসংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা NPSB। এটি অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। আপনার আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা অনুরোধটি নির্ধারিত নিয়ম অনুযায়ী দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়। এই প্রতিষ্ঠানকে বলা হয় অ্যাকোয়ারার।
বাংলা কিউআর লেনদেনে এই আন্তঃসংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা NPSBদোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান অনুরোধটি পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই করে এবং লেনদেনের ফলাফল পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আপনার আর্থিক প্রতিষ্ঠানে জানিয়ে দেয়। লেনদেন অনুমোদিত হলে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী দোকানদারের হিসাবে টাকা জমা হয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। লেনদেন অনুমোদন এবং চূড়ান্ত নিষ্পত্তি এক বিষয় নয়। অনুমোদনের অর্থ হলো, লেনদেনটি গ্রহণ করা হয়েছে। আর নিষ্পত্তির মাধ্যমে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রকৃত অর্থের হিসাব চূড়ান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর লেনদেনে মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিক অর্থ জমার ব্যবস্থাও চালু করা হয়েছে।
স্মার্টওয়াচ যে ৬ উপায়ে আপনাকে মিথ্যা বলেআপনার আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা অনুরোধটি নির্ধারিত নিয়ম অনুযায়ী দোকানদারের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয় NPSB। এই প্রতিষ্ঠানকে বলা হয় অ্যাকোয়ারার।লেনদেন সফল হলে আপনার ফোনে এবং দোকানদারের ফোনে বা পেমেন্ট গ্রহণের যন্ত্রে নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যায়। পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়। তবে নেটওয়ার্কের অবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভার এবং লেনদেনের ধরনের ওপর সময় নির্ভর করে। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে কোনো কার্ড ঘষতে হয় না, POS মেশিনে কার্ড প্রবেশ করাতে হয় না, কিংবা খুচরা টাকার জন্য অপেক্ষা করতে হয় না।
বাংলাদেশ যে পথে হাঁটতে শুরু করেছে, এশিয়ার বেশ কয়েকটি দেশ সেই পথে অনেকটা এগিয়ে গেছে। এসব দেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট ব্যবস্থাকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বড় উদাহরণ প্রতিবেশী দেশ ভারত। ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ২০১৬ সালে চালু করে UPI। এর মাধ্যমে একটি অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও পেমেন্ট করা সম্ভব হয়।
ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ২০১৬ সালে চালু করে UPIপরের বছর, অর্থাৎ ২০১৭ সালে NPCI, Mastercard ও Visa যৌথভাবে চালু করে BharatQR। এর মাধ্যমে বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের গ্রাহকেরা একই কিউআর কোড স্ক্যান করে লেনদেন করতে পারেন।
ভারতে UPI এখন ব্যাপক জনপ্রিয়। NPCI-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে ইউপিআইয়ের মাধ্যমে প্রায় ২ হাজার ৫৪৭ কোটি লেনদেন হয়েছে। তবে মনে রাখতে হবে, এই সংখ্যা শুধু কিউআর কোড স্ক্যান করে করা লেনদেনের নয়। এর মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে হওয়া বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেন রয়েছে।
বিশ্ব বদলে দেওয়া এক জাদুর বাক্সভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ২০১৬ সালে চালু করে UPI। এর মাধ্যমে একটি অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও পেমেন্ট করা সম্ভব হয়।ভারত ছাড়াও এশিয়ার আরও কয়েকটি দেশে চালু হয়েছে অভিন্ন কিউআর পেমেন্ট ব্যবস্থা। সিঙ্গাপুরে ২০১৮ সালে চালু হয় SGQR (Singapore Quick Response Code)। এর মাধ্যমে একটি লেবেলের মধ্যে একাধিক পেমেন্ট ব্যবস্থার কিউআর সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে দোকানদারকে প্রতিটি পেমেন্ট সেবার জন্য আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শন করতে হয় না। ক্রেতা ওই লেবেলে থাকা পেমেন্ট ব্যবস্থাগুলোর মধ্যে নিজের পছন্দেরটি ব্যবহার করতে পারেন।
একইভাবে ইন্দোনেশিয়ায় রয়েছে QRIS (Quick Response Code Indonesian Standard), মালয়েশিয়ায় DuitNowQR এবং থাইল্যান্ডে PromptPayQR। এসব ব্যবস্থার উদ্দেশ্য একই—বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবার গ্রাহকদের জন্য একটি অভিন্ন কিউআরভিত্তিক লেনদেনের সুযোগ তৈরি করা।
সিঙ্গাপুরে ২০১৮ সালে চালু হয় SGQR বা Singapore Quick Response Codeসবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এসব দেশ এখন নিজেদের সীমানা পেরিয়ে কিউআরভিত্তিক লেনদেনের সুযোগ তৈরি করছে। এর নাম ‘ক্রস-বর্ডার কিউআর পেমেন্ট’। তবে শুধু একই EMVCo মানদণ্ড অনুসরণ করলেই দুটি দেশের কিউআর ব্যবস্থা পরস্পরের সঙ্গে কাজ করতে পারে না। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশের ব্যাংক, পেমেন্ট নেটওয়ার্ক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আলাদা প্রযুক্তিগত ও আর্থিক সংযোগ।
ব্যাটারি ফ্রিজে রাখলে কি বেশি দিন চার্জ থাকেসিঙ্গাপুরে ২০১৮ সালে চালু হয় SGQR বা Singapore Quick Response Code। এর মাধ্যমে একটি লেবেলের মধ্যে একাধিক পেমেন্ট ব্যবস্থার কিউআর সুবিধা যুক্ত করা হয়েছে।উদাহরণ হিসেবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কথা বলা যায়। ২০২৩ সালে দেশ দুটি তাদের DuitNow QR ও NETS QR ব্যবস্থার মধ্যে সংযোগ চালু করে। ফলে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা এক দেশের কিউআর কোড ব্যবহার করে অন্য দেশে পেমেন্ট করতে পারেন। একইভাবে থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের কিউআর পেমেন্ট সংযোগও গড়ে উঠেছে।
এ ক্ষেত্রে মুদ্রার বিনিময় হারও গুরুত্বপূর্ণ। একজন পর্যটক নিজের দেশের অ্যাপ দিয়ে অন্য দেশে পেমেন্ট করলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট নেটওয়ার্কের নিয়ম অনুযায়ী মুদ্রার বিনিময় হার হিসাব করা হয়। ফলে পর্যটককে সব সময় নগদ বিদেশি মুদ্রা সঙ্গে রাখতে হয় না।
মালয়েশিয়া ও সিঙ্গাপুর ২০২৩ সালে দেশ দুটি তাদের DuitNow QR ও NETS QR ব্যবস্থার মধ্যে সংযোগ চালু করেভবিষ্যতে বাংলা কিউআর ব্যবস্থার সঙ্গে অন্য দেশের কিউআর পেমেন্ট নেটওয়ার্কের সংযোগ তৈরি হলে বাংলাদেশের মানুষও বিদেশে গিয়ে নিজের দেশের অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপ দিয়ে পেমেন্ট করার সুযোগ পেতে পারেন।
লেখক: সফটওয়্যার ডেভেলপার, নেক্সালাইজ
সূত্র: বাংলাদেশ ব্যাংক, EMVCo, কিউআর কোড ডটকম, ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (NPCI), ম্যাস ডটকম ও ব্যাংক নেগারা মালয়েশিয়া
অ্যাপ বন্ধ করে রাখলে কি ব্যাটারি বাঁচে

Source - www.bigganchinta.com ↗