Bangladesh · 2026-11-10 15:58:34

সারের ডিলার নিয়োগ বাতিলের নোটিশ ভুয়া: কৃষি মন্ত্রণালয়

সারের ডিলার নিয়োগ বাতিলের নোটিশ ভুয়া: কৃষি মন্ত্রণালয়
‘বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিল’ করা হয়েছে—এমন একটি সরকারি নোটিশের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কৃষি মন্ত্রণালয় বলেছে, নোটিশটি ভুয়া। এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, এটা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সই করা ওই সতর্কবার্তায় অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নোটিশে কী আছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নোটিশে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার নাম ব্যবহার করা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সারের সরবরাহ ও বিতরণ কার্যক্রমের স্বার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সারের ডিলার নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হলো।
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশএ ছাড়া বিএডিসির সারের ডিলার হিসেবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ বা নিয়োগপত্র বাতিল করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
‎‎নোটিশে নম্বর লেখা রয়েছে ১২.০০.০০০০.০৩১.৪০.০০১.২৪-২৮৭। তারিখ ৮ নভেম্বর, ২০২৬। মহাপরিচালক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সই রয়েছে তাতে।
নোটিশে অসংগতি
যাচাই করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নোটিশে অন্তত পাঁচটি বড় অসংগতি চোখে পড়েছে।
সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরানোটিশে উল্লেখ থাকা নম্বরের শেষ অংশে ‘২৪-২৮৭’ লেখায় ৪ সংখ্যাটি অস্পষ্ট। নোটিশের শুরুতে ‘উপর্যুক্ত বিষয়টির প্রেক্ষিতে’ লেখা থাকলেও ওপরে কোনো সূত্র বা নির্দিষ্ট বিষয়ের উল্লেখ নেই।
নোটিশের ওপরে তারিখ ৮ নভেম্বর, ২০২৬ লেখা থাকলেও নিচের দিকে সইয়ের পাশে তারিখ লেখা ‘৪.১১.২০২৬’। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখায় ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম নামে কোনো মহাপরিচালক নেই।
এ ছাড়া নোটিশের নিচে দেওয়া ই-মেইল ঠিকানাটি মহাপরিচালকের নয়। ওই ই–মেইল সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার যুগ্মসচিব নাজনীন হোসেনের।
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলারওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ
সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বিভিন্নজনের তথ্য সংগ্রহ করে সেসব সংযুক্ত করার মধ্য দিয়ে কোনো গোষ্ঠী ভুয়া নোটিশটি বানিয়েছে।
ভুয়া নোটিশে সই থাকা ‘ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের’ সঙ্গে সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রশাসন-২ অধিশাখায় কর্মরত মো. জাহাঙ্গীর আলমের নামে মিল আছে। যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি নোটিশে উল্লেখ থাকা সই তাঁর নয়।
সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী

Source - www.prothomalo.com ↗