Bangladesh · 2026-11-10 15:55:31

২৬ বছর প্রেমের পর ৮৪ বছর বয়সে বিয়ে করলেন মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ

২৬ বছর প্রেমের পর ৮৪ বছর বয়সে বিয়ে করলেন মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ
প্রেমের কোনো বয়স নেই—কথাটা যেন আরেকবার মনে করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। ৮৪ বছর বয়সে এসে দীর্ঘদিনের সঙ্গী ডায়ানা টেলরকে (৭১) বিয়ে করেছেন তিনি। তাঁদের সম্পর্কের বয়স ২৬ বছর! এ যেন স্লো বার্ন রোমান্স। এত দিন একসঙ্গে কাটানোর পর এবার বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন তাঁরা।
৯ নভেম্বর সোমবার নিউইয়র্কের আপার ইস্ট সাইডে নিজেদের বাড়িতে ছোট পরিসরে বিয়ের আয়োজন করেন এই জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। ছিলেন ব্লুমবার্গের দুই মেয়ে এমা ও জর্জিনা। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ব্লুমবার্গের মুখপাত্র।
বিয়ের পর প্রায় ১৫ জন অতিথিকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন নবদম্পতি।
২০০০ সালে একটি ব্যবসায়িক মধ্যাহ্নভোজে প্রথম তাঁদের দেখা হয়েছিল। সে সময় ব্লুমবার্গ নিউইয়র্কের মেয়র পদে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ওই দিন পরে একটি রেস্তোরাঁয় আবার দেখা হয় দুজনের। তখন ডায়ানাকে একসঙ্গে পানীয় পানের আমন্ত্রণ জানান ব্লুমবার্গ। সেই পরিচয় থেকেই শুরু হয় সম্পর্ক।
মাইকেল ব্লুমবার্গ ১৯৭৫ সালে সুসান ব্রাউনের সঙ্গে ব্লুমবার্গের বিয়ে হয়েছিল। ১৯৯৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আগের সংসারে এমা ও জর্জিনা নামে দুই মেয়ে রয়েছে। এখন তাঁদের বয়স যথাক্রমে ৪৭ ও ৪৩ বছর। ডায়ানা ও ব্লুমবার্গের একসঙ্গে কোনো সন্তান নেই। ২০২০ সালে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানা তাঁদের সম্পর্ক ও পরিবার নিয়ে কথা বলেছিলেন। ব্লুমবার্গের দুই মেয়েকে অনেকটা বন্ধুর মতো মনে করেন বলে জানিয়েছিলেন তিনি।
২০২০ সালে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানা তাঁদের সম্পর্ক ও পরিবার নিয়ে কথা বলেছিলেনডায়ানার প্রশংসা করেছিলেন সাবেক ‘ভোগ’ সম্পাদক অ্যানা উইনটোরও। তাঁর মতে, মাইক ব্লুমবার্গের সঙ্গী হিসেবে পরিচিত হওয়ার বাইরেও ডায়ানার নিজস্ব পরিচয় অনেক সমৃদ্ধ। তিনি বুদ্ধিমতী, স্বাধীনচেতা এবং নিজের মতো করে জীবনযাপন করেন।
২৬ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত। আয়োজনেও নেই তেমন জাঁকজমক, বরং কাছের মানুষদের নিয়ে ঘরোয়া উদ্‌যাপন। সব মিলিয়ে এই জুটির গল্প মনে করিয়ে দেয়, প্রেমের ক্ষেত্রে বয়স কিংবা সময়—কোনোটিই শেষ কথা নয়।
সূত্র: পিপল
টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে অনলাইনে, ১০০ ডলার দিয়েও কিনছে ভক্তরা

Source - www.prothomalo.com ↗