ঢোলবাদনের সঙ্গে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে বিকেলে জাতীয় নাট্যশালার চত্বরে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
হৃদয় ছুঁয়ে যাওয়া লোকগান, নৃত্যের ছন্দ। এর সঙ্গে বাউল শিল্পীর সম্মাননা ও আলোচনা। সব মিলিয়ে ভাটিবাংলার লোকসংগীতের মনমাতানো উৎসব হলো গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। আলোচনা পর্বে বক্তারা বললেন, বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ভাটিয়ালি-ভাওয়াইয়া না বাঁচলে বাংলা সংস্কৃতি বাঁচবে না। যারা বাউলদের ওপর, বাংলার লোকসংগীতের ওপর আঘাত হানছে, তারা এই দেশ ও সংস্কৃতির শত্রু। তাদের প্রতিহত করতে হবে।
ঢোলবাদনের সঙ্গে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে গতকাল বিকেলে জাতীয় নাট্যশালা চত্বরে ভাটিবাংলার লোকসংগীত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাউল শিল্পী, সুরকার ও গীতিকার মো. হারুণ মিয়া। উৎসবে তাঁকে সম্মাননা জানান হয়। উৎসবটি উৎসর্গ করা হয় সম্প্রতি প্রয়াত রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরীর স্মৃতির প্রতি।
বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না

উৎসবে সমবেত নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাওর এলাকার সন্তান সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সংগীতশিল্পী আকরামুল ইসলাম।
প্রধান অতিথি ফজলুর রহমান তাঁর বক্তব্য বলেন, যারা বাউল গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গানের শিল্পীদের ওপর আঘাত হানছে, অনুষ্ঠানে হামলা করছে, তাদের প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথি একুশে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, ‘শত শত বছর ধরে আমাদের এসব লোকসংগীত মানুষের মুখে মুখে গীত হয়েছে। এই গানের মধ্যে দিয়েই আমরা আমাদের নিজেদের সাংস্কৃতিক পরিচয় পাই।
বাউলশিল্পী মো. হারু মিয়াকে সম্মাননা জানিয়ে প্রধান অতিথি তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিক্রিয়ায় প্রত্যন্ত এলাকার এই শিল্পী বলেন, রাজধানীতে এমন আয়োজনে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করায় তিনি অভিভূত।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায় বলেন, দেশের রাজনীতির পরিবর্তিত পরিস্থিতির কারণে গত দুই বছর এ লোকসংগীত উৎসব হয়নি। এবারও উৎসব হচ্ছে এক দিনের। বরাবরের মতোই এবারও দেশের বিভিন্ন এলাকার গুণী লোকসংগীতশিল্পীরা এ উৎসবে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন সংগঠনের সহসভাপতি আবুল খায়ের, স্বাগত বক্তব্য দেন অর্থ সম্পাদক রজত দত্ত। সম্মাননাপ্রাপ্ত বাউলশিল্পী মো. হারুণ মিয়া ও প্রয়াত পৃষ্ঠপোষক অরিজিৎ চৌধুরীর জীবনী পাঠ করেন নায়লা তারান্নুম। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। দ্বিতীয় পর্বে সংগীত উৎসব শুরু হয়েছিল ‘কুঞ্জমাঝে কে গো’ গানের সঙ্গে অণিক বসুর পরিচালনায় স্পন্দনের শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা দিয়ে। উৎসব সাজানো হয়েছিল ভাটি অঞ্চলের কালজয়ী সংগীতসাধক সৈয়দ শাহনূর, রাধারমণ দত্ত, হাসন রাজা, জালাল খান, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহের গান দিয়ে।
নৃত্যের পরে সমবেত কণ্ঠে ‘আমার প্রাণবন্ধু আসিয়া’ ও ‘নেশা লাগিল রে’ পরিবেশন করেন ফোক বাংলা ইনস্টিটিউটের শিল্পীরা।
একক কণ্ঠের পরিবেশনা শুরু হয় নেত্রকোনার বিশিষ্ট বাউলশিল্পী ফকির চানের গাওয়া ‘নিকটের বন্ধু তুমি’ ও ‘আমি বাটাতে সাজায়া রাখছি সোনামুখী পান’ গান দুটি দিয়ে। সম্মাননাপ্রাপ্ত বাউলশিল্পী মো. হারুণ মিয়া পরিবেশন করেন ‘আগে তো জানিরা রে সুবোল’ ও ‘আমার প্রাণনাথ বন্ধুয়ার লাগি’।

Source - www.prothomalo.com ↗