Bangladesh · 2026-11-10 15:53:00

চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে

চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে
এআই খাতের পরাশক্তি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনের একটি গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন—এমন অভিযোগের পর প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে।
হুয়াং স্বীকার করেছেন যে তিনি একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ওই নারী ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার’ মূল কেন্দ্রে ছিলেন বলে খবর পাওয়া গেছে।
প্রকৃতপক্ষে কী ঘটেছে?
চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম তৈরি ও পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া এবং এর সিইও একটি চীনা গোয়েন্দা জালে ফেঁসে গেছেন বলে জানা গেছে।
এনভিডিয়া তাদের ব্যাপক চাহিদা থাকা চিপগুলো সিঙ্গাপুরভিত্তিক অখ্যাত ডেটাসেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর কাছে বিক্রি করে আসছিল। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল যে চীনের কাছে চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা এড়াতে মেগাস্পিড হয়তো চীনা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করছিল। তারা অধিকাংশ আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত এই সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপগুলো যুক্তরাষ্ট্রের প্রধান এআই প্রতিদ্বন্দ্বী চীনের দিকে ঘুরিয়ে পাচার করছিল।
মেগাস্পিড নিয়ে উদ্বেগ প্রথম সামনে এসেছিল গত বছর। তবে ঘটনাটি নাটকীয় মোড় নেয় গত মাসে, যখন দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মেগাস্পিডের নির্বাহী কর্মকর্তা হুয়াং লি (অ্যালিস হুয়াং নামেও পরিচিত এবং একজন চীনা নাগরিক) এনভিডিয়া প্রধানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। মার্কিন গোয়েন্দাদের ধারণা, মিস হুয়াং (যিনি এনভিডিয়া সিইওর কোনো আত্মীয় নন) প্রকৃতপক্ষে বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা, যিনি গোপন তথ্য চীনে পাচার করছিলেন।
যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছেএআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতনসেই সময় এনভিডিয়া জানিয়েছিল, মেগাস্পিডের নির্বাহীর সঙ্গে তাদের সিইওর যোগাযোগ ছিল ‘স্বাভাবিক বা প্রত্যাশিত’ এবং সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটি ‘জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য পায়নি’। তবে গত রবিবার হুয়াং স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন।
কর্মীদের উদ্দেশে পাঠানো রোববার প্রকাশিত এক বার্তায় এনভিডিয়ার এই সহপ্রতিষ্ঠাতা বলেন: ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারিনি। আমার কাজ আমার স্ত্রী ও আমাদের সন্তানদের মনে আঘাত দিয়েছে। আমি যা করেছি তার কোনো অজুহাত হয় না। আমি গভীরভাবে অনুতপ্ত।’
তাঁরা দুজন একে অপরকে কত দিন ধরে চেনেন তা স্পষ্ট নয়, তবে ২০২৪ সালের জুনে একটি প্রযুক্তি প্রদর্শনী শেষে তাইপে-এর এক বারে তাঁদের একসঙ্গে হুইস্কি পান করতে দেখা গিয়েছিল।
এনভিডিয়া জানিয়েছে, ‘প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং একটি বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন—এমন সাম্প্রতিক খবরের ভিত্তিতে তারা একটি স্বাধীন তদন্ত শুরু করছে।’
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংবিবৃতিতে আরও বলা হয়: ‘যদিও জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনো গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার মতো কারণ পরিচালনা পর্ষদের কাছে নেই, তবু পর্ষদের এই তদন্তে হাতে থাকা সব তথ্য খতিয়ে দেখা হবে।’
জেনসেন হুয়াং জানান যে তিনি এই ‘তদন্তকে সমর্থন করছেন এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমি আমাদের দেশ ও আমাদের কোম্পানিকে ভালোবাসি।’
নিউইয়র্ক টাইমসের কাছে গত মাসে দেওয়া এক বিবৃতিতে মেগাস্পিড জানিয়েছে, তাদের ‘বর্তমান নেতৃত্ব’ বিষয়টি ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এসব অভিযোগের পেছনের সত্য উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ’। প্রতিষ্ঠানটি আরও যোগ করে, ‘এক নিরপেক্ষ আইনি পরামর্শক দলকে অভ্যন্তরীণ তদন্ত চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং মার্কিন সরকারকে জানানো হয়েছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।’
গত বছর এনভিডিয়ার সরবরাহ করা চিপ অন্যদিকে সরিয়ে নেওয়ার খবরের জবাবে মেগাস্পিড ব্লুমবার্গকে জানিয়েছিল: ‘মেগাস্পিড সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানি এবং তারা মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ নীতিসহ সব প্রযোজ্য আইন মেনেই পুরোপুরি কাজ পরিচালনা করে।’
তবে অ্যালিস হুয়াং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেনএআই ‘শাসনব্যবস্থায়’ ভূরাজনীতির টানাপোড়েনশেয়ারবাজারে কি এর প্রভাব পড়বে?
এআই বিপ্লবে এনভিডিয়া একটি মূল চালিকা শক্তি; যেন স্বর্ণসন্ধানীদের ভিড়ে বেলচা বিক্রির ব্যবসার মতো তাদের অবস্থান। কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার (৩ দশমিক ৩ ট্রিলিয়ন পাউন্ড)। ফলে এর মূল্যে কোনো বড় পতন কেবল এনভিডিয়া নয়, পুরো মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারমূল্যে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেটাসেন্টার-বিরোধী প্রার্থীদের জয়ের পর এমনিতেই মাসের শুরু থেকে মার্কিন প্রযুক্তি শেয়ারগুলো বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
বিনিয়োগ প্ল্যাটফর্ম স্যাক্সো ইউকে-র বিশ্লেষক নিল উইলসন বলেন, ‘এনভিডিয়া বিশাল এক প্রতিষ্ঠান এবং এআই সাপ্লাই চেইনের একেবারে কেন্দ্রে অবস্থিত। তাই এই শেয়ারের ক্ষেত্রে কী ঘটছে, তা বাজারের বাকি অংশের জন্যও গুরুত্বপূর্ণ। এমনিতেই বিনিয়োগকারীদের মনোভাব বেশ ভঙ্গুর, তার ওপর এই ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস বলেন, এই কেলেঙ্কারির কারণে ‘একাধিক কংগ্রেসনাল তদন্ত’ শুরু হতে পারে এবং তা এনভিডিয়ার শেয়ারমূল্যের ওপর চাপ সৃষ্টি করবে।
ড্যান আইভস আরও যোগ করেন, ‘বোর্ডের তদন্তের ওপর ভিত্তি করে জেনসেনকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন একটি ঝুঁকি স্পষ্টতই রয়েছে। বিশ্বজুড়ে এনভিডিয়ার সাফল্য ও কৌশলের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় এটি শেয়ারে নতুন ঝুঁকি যোগ করবে।’
তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী অ্যালিস হুয়াং বলে রয়টার্সের একটি সূত্র নিশ্চিত করেছে। ছবিটি ২০২৪ সালের ৭ জুনেরডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া কী?
নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এক বছর আগেই মার্কিন প্রেসিডেন্টকে এনভিডিয়া ঘিরে গোয়েন্দা উদ্বেগের বিষয়ে অবহিত করা হয়েছিল, কিন্তু তিনি তখন কোনো পদক্ষেপ নেননি। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একটি কোম্পানিকে বিপদে ফেলা এবং চীনের সঙ্গে দেশের এমনিতেই জটিল বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করা থেকে বিরত থাকতেই হয়তো তিনি সতর্ক ছিলেন।
গত রোববার ট্রাম্প বলেন, সেই সময় কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য তিনি অনুতপ্ত নন। ‘না, আমার তা মনে হয় না। আমার মনে হয়—আপনি জানেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি। আমার মনে হয় হয়তো তাঁর কোনো যুক্তি বা ব্যাখ্যা আছে। আমাদের তা শোনা দরকার।’
হুয়াং সিইও হিসেবে থাকবেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি থাকবেন। হ্যাঁ, অবশ্যই।’
হুয়াংয়ের স্বীকারোক্তির পর অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও মতামত দিয়েছেন। পার্সিং স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিনিয়োগকারী বিল অ্যাকম্যান এক্স (টুইটার)-এ লিখেছেন, এনভিডিয়ার সিইও এক ‘অসাধারণ মানুষ’, তবে ‘এটি যদি কেবল একটি সম্পর্কের চেয়ে বেশি কিছু হয়, তবে অবশ্যই তা এক গুরুতর সমস্যা।’
এআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবেবিল অ্যাকম্যান আরও বলেন, ‘আমি আশা করি এটি একটি সাধারণ সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়।’
সিকোইয়ার পার্টনার শন ম্যাগুয়ারের এক পোস্টে একমত প্রকাশ করে ইলন মাস্ক লেখেন, ‘আমি সহমত।’ উল্লেখ্য, ম্যাগুয়ার লিখেছিলেন যে হুয়াং ‘অত্যন্ত বোকার মতো কাজ করেছেন’, যা ‘আমেরিকার জন্য ক্ষতিকর’, কিন্তু ‘আমেরিকার এআই নেতৃত্বের জন্য জেনসেন অপরিহার্য।’
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, হুয়াং এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক এবং তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার, যা তাঁকে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি সম্পর্কের ইতিহাস বেশ জটিল। মার্কিন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে শিল্প-গোপনীয়তা চুরির অভিযোগ তুলে আসছে, যা সাধারণত চীনা কর্মী বা গবেষকদের মাধ্যমে ঘটে থাকে, যাঁদের পরিবার চীনে বাস করায় তাঁরা সহজেই তাঁদের লক্ষ্যবস্তু হয়।প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক কি জটিল?
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি সম্পর্কের ইতিহাস বেশ জটিল। মার্কিন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে শিল্প-গোপনীয়তা চুরির অভিযোগ তুলে আসছে, যা সাধারণত চীনা কর্মী বা গবেষকদের মাধ্যমে ঘটে থাকে, যাঁদের পরিবার চীনে বাস করায় তাঁরা সহজেই তাঁদের লক্ষ্যবস্তু হয়।
যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এর মতে, তারা শত শত ঘটনা নজরদারিতে রেখেছে এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির অভিযোগে মার্কিন কোম্পানিগুলোর দায়ের করা ১ হাজার ২০০টিরও বেশি মামলা রয়েছে।
তবে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও অনেক সময় এই সুযোগ তৈরি করে দিয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাপল তাদের আইফোন তৈরির জন্য চীন মূল ভূখণ্ডের অংশীদারদের ওপর ব্যাপকভাবে নির্ভর করে—প্রধানত বিদেশি প্রতিযোগীদের চেয়ে অনেক কম খরচে তা তৈরি করা যায় বলে। এসব চীনা অংশীদার আবার হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের জন্য ফোন তৈরি করেও মুনাফা আয় করেছে।
আগামী সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠকে এই এনভিডিয়া বিতর্কটি আলোচনার টেবিলে উঠতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংযুক্তরাষ্ট্র কেন চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল?
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে, ২০২২ সালে ‘চিপস অ্যাক্ট’ পাস করা হয়। এটি একটি বিস্তৃত রপ্তানি নিয়ন্ত্রণ নীতি, যার লক্ষ্য ছিল চীনের উন্নত সেমিকন্ডাক্টর তৈরির সক্ষমতা থামিয়ে দেওয়া। এর পেছনে একাধিক কারণ ছিল: বিশ্ব চিপ বাজারে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব কমে যাওয়া নিয়ে অস্বস্তি, দুই দেশের মধ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা। অর্থাৎ কম্পিউটার চিপের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা আরও জরুরি হয়ে উঠেছিল।
এই চিপস অ্যাক্টের কারণে এনভিডিয়ার অধিকাংশ চিপ—বিশেষ করে উন্নত প্রযুক্তির চিপগুলো—চীনে বিক্রি নিষিদ্ধ হয়ে যায়। ট্রাম্পের মেয়াদে এই নীতি সুনির্দিষ্ট রপ্তানি নিয়ন্ত্রণের চেয়ে চুক্তি বা সমঝোতার ওপর বেশি কেন্দ্রীভূত হয়ে পড়ে।
বিতর্কিতভাবে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে এনভিডিয়াকে তুলনামূলক কম উন্নত ‘এইচ২০’ চিপ চীনে বিক্রিতে নিষেধাজ্ঞা দেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সিদ্ধান্ত বদলে এনভিডিয়াকে এইচ২০ এবং তার চেয়েও অনেক বেশি উন্নত ‘এইচ২০০’ চিপ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের কাছে বিক্রির অনুমতি দেন।
তবে এনভিডিয়ার সবচেয়ে আধুনিক এআই চিপ ‘গ্রেস ব্ল্যাকওয়েল’ এখনো চীনে রপ্তানির ক্ষেত্রে নিষিদ্ধ রয়েছে।
ড্যান মিলমো গার্ডিয়ানের বৈশ্বিক প্রযুক্তি সম্পাদক

আয়েশা ডাউন গার্ডিয়ানের বৈশ্বিক প্রযুক্তি রিপোর্টার। দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদিত।

Source - www.prothomalo.com ↗