সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরান এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া আল-জাওফ, নর্দার্ন বর্ডারস ও তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাজান অঞ্চলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার আল-রাইথ, হারুব, আল-দায়ের, আল-ঈদাবি, ফাইফা, আল-আরিদাহ ও আল-হারথ এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।
সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা

জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালুঝড়ও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।বুধবার ও বৃহস্পতিবার জাজান শহর, ফারাসান, আল-দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল-মাসারিহা, সামতাহ ও আল-তুওয়াল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আসির অঞ্চলের অধিকাংশ এলাকায় পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার, বুধবার ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সেখানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
মক্কা, জেদ্দা ও মদিনায় বৃষ্টির পূর্বাভাস
মক্কা অঞ্চলের পবিত্র মক্কা নগরী, আল-কামিল, আল-জুমুম, তায়েফ, মাইসান, আদহাম, আল-আরদিয়াত, খুলায়েস ও বাহরায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।
জেদ্দা ও রাবিগে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবারও সেখানে বৃষ্টি হতে পারে।
এ ছাড়া তুরবাহ, আল-খুরমাহ, রানিয়াহ, আল-মুওয়াইহ, আল-কুনফুদাহ ও আল-লাইথ এলাকায় পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
মদিনা অঞ্চলের পবিত্র মদিনা নগরী, আল-হানাকিয়াহ, মাহদ আল-জাহাব ও ওয়াদি আল-ফারায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বেশি থাকার পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া শুক্রবার ও শনিবার আল-উলা, আল-আয়েস, বদর ও খাইবার এলাকায় বৃষ্টি হতে পারে।
রিয়াদ, কাসিম ও পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টি
হাইল, কাসিম ও রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ওয়াদি আদ-দাওয়াসির, আল-আফলাজ ও আস-সুলাইয়েলে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।
পূর্বাঞ্চলীয় প্রদেশে পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার সেখানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।
নাজরান শহর, হাবুনা, বদর আল-জানুব, থার, ইয়াদামাহ ও খাবাশ এলাকায় মঙ্গলবার ও বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আকস্মিক বন্যা ও ঝোড়ো বাতাসের সতর্কতা
জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালুঝড়ও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।
প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, পূর্বাভাস ও সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এসব তথ্য জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া যাবে।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু অঞ্চলে আগামী সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗