এলজিইডির মাঠপর্যায়ের কাজ বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করতে হয়। তাই ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রভাবে পড়ে নিজেদের দায়িত্ব ও পেশাগত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হওয়া যাবে না।