লালমনিরহাটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় প্রতিবাদ করায় চালককে মারধর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। নারীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বড়বাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করা হয়েছে।