মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের একটি ‘চূড়ান্ত সমাপ্তি’ খোঁজার চেষ্টা করবেন। এই প্রক্রিয়ার সূচনা হিসেবে মঙ্গলবার আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন করা হয়েছে, যা ফেব্রুয়ারি মাসের পর দেশ দুটির মধ্যে প্রথম অর্থবহ আলোচনা হতে যাচ্ছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।