Bangladesh · 2026-11-10 18:15:37

নওগাঁয় নাটিকা, নাচ-গানে প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

নওগাঁয় নাটিকা, নাচ-গানে প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় নৃত্য ও গান পরিবেশনা, নাটিকা মঞ্চস্থ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আয়োজন হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ বন্ধুসভা। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে নওগাঁ বন্ধুসভার সদস্য পলাশ কুমার দাসের রচনা এবং সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় ‘কালি-কলমের কান্না’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকাটির বিভিন্ন চরিত্র চিত্রায়ণ করেন ময়েন উদ্দীন, পলাশ কুমার দাস, আনিশা, পিও রানী, তোফাজ্জল হোসেন, দীপা মনি, দুলাল হোসেন, রফিকুল ইসলাম ও সম্রাট।
নৃত্য পরিবেশনানাটিকাটিতে ডিজিটাল বিপ্লব ও প্রযুক্তির অভূতপূর্ব উৎকর্ষের কারণে ছাপা সংবাদপত্রের চাহিদা কমে যাওয়ায় সংবাদকর্মী ও হকারদের (পত্রিকা পরিবেশক) মানবেতর জীবনচিত্র তুলে ধরা হয়।
তার আগে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত কণ্ঠে ‘ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে...’ গান পরিবেশন করেন বন্ধু মাহফুজা খাতুন, রিনা পারভীন, আসমা আতুন, শাহীনা আক্তার ও ইরিন। ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ গান পরিবেশন করেন আশরাফুল ইসলাম, ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’ গান পরিবেশন করেন মাহফুজা খাতুন, ‘যখন থামবে কোলাহল’ গান পরিবেশন করেন ফারহানা ইয়াসমিন, ‘ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম’ গান পরিবেশন করেন চন্দ্রময়ী। ‘আমারও দেশের মাটির গন্ধে’ গানে নৃত্য পরিবেশন করেন ঐশী ও খেয়া, ‘তাকদুম তাকদুম বাজাই’ গানে নৃত্য পরিবেশন করেন টুসিতা, দিয়াশা, বিধি, ঐশী, অহনা ও ইনারা, ‘পাতার বাঁশরী’ গানে নৃত্য পরিবেশন করেন অর্না, প্রত্যাশা, অহনা, মৌ ও শ্রেয়সী।
নৃত্য পরিবেশনাঅনুষ্ঠান সঞ্চালনা করেন নওগাঁ বন্ধুসভার সহসভাপতি এলমা খাতুন ও অর্থ সম্পাদক নাফিস আরা পপি। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক।
আলোচনা পর্বে বক্তব্য দেন নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী, বাসদ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল ও রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মুরাদ হোসেন।
নৃত্য পরিবেশনাআবু সালেহ মো. মাসুদুল ইসলাম বলেন, ‘প্রথম আলো সঠিক তথ্য সাহসিকতার সঙ্গে তুলে ধরে। পত্রিকাটির স্থানীয় সংবাদকর্মীরাও অনেক গুরুত্বপূর্ণ সংবাদ করে থাকেন। যেগুলো নিয়ে পরবর্তী সময়ে অনেক আলোচনা হয়েছে। সাহসী ভূমিকার কারণেই মানুষ প্রথম আলোকে গ্রহণযোগ্য পত্রিকা বলে মনে করে।’
শরিফুল ইসলাম খান বলেন, ‘২৮ বছরের পথচলায় প্রথম আলোর নানা আঘাত এসেছে। কিন্তু প্রথম আলো তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। সত্য বলা থেকে বিচ্যুত হয়নি। এ জন্যই প্রথম আলো গ্রহণযোগ্য সংবাদমাধ্যম। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে সমাজের অন্যায়-অনাচার দূর করে তারা আলোর পথ দেখিয়ে চলবে, এটাই আমাদের প্রত্যাশা।’
সভাপতি, নওগাঁ বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗