লাল ও সোনালির মেলবন্ধনে নববধূর সাজে ধরা দিয়েছেন ‘মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি’ সাফা কবির। জমকালো কারুকাজ করা লেহেঙ্গা, সোনালি গয়না, লাল কাচের চুড়ি ও আলতায় পূর্ণতা পেয়েছে তাঁর সাজ। চলুন দেখে নেই এই লুকের আদ্যোপান্ত্য।
টুকটুকে লাল বউ সেজেছেন অভিনেত্রী সাফা কবির।পরেছেন সাফিয়া সাথির ডিজাইন করা লেহেঙ্গা।লেহেঙ্গাজুড়ে সোনালি জরির ভারী কারুকাজ, ফুলেল নকশা ও ঐতিহ্যবাহী মোটিফের ব্যবহার সাজটিকে দিয়েছে রাজকীয় আবহ।লেহেঙ্গার নিচের অংশজুড়ে রয়েছে মোগলশৈলীর ফুলেল ও অলংকারধর্মী মোটিফ, সূক্ষ্ম সোনালি জরির কাজ এবং চওড়া কারুকাজ করা বর্ডার।সঙ্গে পরেছেন একই রঙের ক্রপ ব্লাউজ। ব্লাউজেও জমকালো সোনালি জরি, সুতা ও পুঁতির কাজ। ব্লাউজের নিচের দিকের নকশায় নজর কাড়ছে পার্লের টানা চেইন।এর সঙ্গে আরও আছে চওড়া সোনালি জরির কাজ করা লাল ওড়না। পরেছেন আলাদা লম্বা বেইল, যা সাজে যোগ করেছে আভিজাত্য। সোনালি ভারী চোকার, সঙ্গে বড় ঝুমকা ও টিকলিতে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে। নজর এড়ায় না কপালের ছোট টিপ আর নোজ পিনও। হাতে শোভা পাচ্ছে আলতা ও হাতভর্তি চুড়ি। দুই পাশে সোনালি চুড়ি দিয়ে মাঝখানে রেখেছেন লাল কাচের চুড়ির সমন্বয়। মাঝখানে সিঁথি করে পেছনে টেনে খোঁপা করা। আর খোঁপায় সাজানো হয়েছে লাল গোলাপ।মেকআপে চোখের সাজে গাঢ় কাজল ও আইলাইনার, পাতায় শিমারি টাচ, গালে উজ্জ্বল ব্লাশ ও ঠোঁটে লাল লিপস্টিক। ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভার
লাল টুকটুকে বউয়ের সাজে মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি

পোশাক: সাফিয়া সাথী
গয়না: ইলর
ভিডিও: জেডএইচ জীবন ফটোগ্রাফি
গয়না: ইলর
ভিডিও: জেডএইচ জীবন ফটোগ্রাফি
Source - www.haal.fashion ↗