মৃত্যুর পর ছয় বছর অতিক্রান্ত, তবু বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ঘিরে যে বিতর্ক ৪২ বছর আগে কংগ্রেস রাজনীতিতে শোরগোল ফেলেছিল, সোনিয়া গান্ধীর আত্মকথা নতুন করে প্রয়াত নেতার সেই অভিপ্রায়কে প্রশ্নের মুখে নিয়ে এল।
সোনিয়া তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ লিখেছেন, প্রণববাবু ঠারেঠোরে প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর কথা সোনিয়াকে চমকে দিয়েছিল।
সেটা ছিল ২০১০ সালের ঘটনা। মনমোহন সিং দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েছেন। সোনিয়া লিখেছেন, সে সময় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে কোনো কোনো বিষয়ে তীব্র মতপার্থক্য হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের। সে সময় সোনিয়ার সঙ্গে কথাবার্তার সময় নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়ে একদিন প্রণব বলেছিলেন, ‘সম্ভবত সময় এসেছে শীর্ষ স্থানে বদল ঘটানোর।’
২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা ইঙ্গিতে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়: আত্মকথায় সোনিয়া

সোনিয়ার কাছে সেটা ছিল এক বিরাট বিস্ময়কর ধাক্কা। তিনি আত্মকথায় লিখেছেন, ‘আমার মনে হয়েছিল, সেটা ছিল প্রধানমন্ত্রী হওয়ার তাঁর দীর্ঘদিনের সুপ্ত বাসনারই ইঙ্গিত। আমি ভদ্রভাবে প্রসঙ্গটি থেকে সরে এসেছিলাম। হয়তো তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু সে জন্য কখনো বুঝতে দেননি, আমার প্রতি তাঁর ক্ষোভ রয়েছে।’
সোনিয়া ও মনমোহন সিংয়ের মধ্যে কাজের ভিন্নতা ছিল স্পষ্ট। মনমোহন সিং সরকার চালাতেন, সোনিয়া চালাতেন দল। প্রধানমন্ত্রীর অধীনে একটা কোর গ্রুপ ছিল, যার কাজ ছিল সরকার ও দলের সমন্বয় করা, যাতে সবকিছু মসৃণভাবে চলে।
প্রণব ছাড়াও সেই কোর গ্রুপের সদস্য ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন সিং, কেরলমের সাবেক মুখ্যমন্ত্রী এ কে অ্যান্টনি ও আহমেদ প্যাটেল। মাঝেমধ্যেই সেই গ্রুপের বৈঠক হতো। কখনো কখনো প্রণব মুখোপাধ্যায় বৈঠকের পরও থেকে যেতেন। তাঁর সঙ্গে কথা বলতেন।
সোনিয়া লিখেছেন, ‘সেটা ২০১০ সাল। চিদম্বরমের সঙ্গে কোনো কোনো বিষয়ে প্রণবের মতপার্থক্য তখন তীব্র। একদিন তিনি হতাশ হয়ে বলে ফেলেছিলেন, সম্ভবত শীর্ষে বদল ঘটানোর সময় এসেছে। শুনে আমি চমকে উঠেছিলাম। মনে হয়েছিল, সেটা ছিল তাঁর প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের সুপ্ত বাসনার ইঙ্গিত।’
এর দুই বছর পরই প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেস রাষ্ট্রপতি পদে মনোনীত করে। সেটা ২০১২ সাল। ইউপিএর প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি হন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় প্রণবকে ঘিরে প্রথম বিতর্ক সৃষ্টি হয়েছিল ১৯৮৪ সালের অক্টোবরে, ইন্দিরা গান্ধী নিজের বাসভবনে নিজেরই দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার পর। রাজীব সেদিন ছিলেন পশ্চিমবঙ্গে। সেখান থেকে উড়োজাহাজে দিল্লি ফেরার পথে দীর্ঘ আলোচিত সেই বিতর্কের সূত্রপাত। রটনা এই, সেই উড়োজাহাজে যাত্রার সময় প্রণব নাকি ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ হতে চেয়েছিলেন।
নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লিইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় প্রণবই ছিলেন ‘নম্বর টু’। ঘটনা এই, নেহরু ও লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর মন্ত্রিসভার ‘নম্বর টু’ গুলজারিলাল নন্দকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছিল। প্রণব নাকি সেই পরম্পরার কথা সহযাত্রীদের মনে করিয়ে দিয়েছিলেন। গান্ধী পরিবারের অনুগামীদের কাছে সেটাই হয়ে দাঁড়ায় ‘অবিশ্বস্ততার প্রমাণ’।
অবশ্য ২০১৬ সালে প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘দ্য টার্বুলেন্ট ইয়ার্স: ১৯৮০–১৯৯৬’–বইয়ে প্রণব সেই ঘটনা পুরোপুরি ‘ভিত্তিহীন ও বিদ্বেষমূলক রটনা’ বলে অভিহিত করেছিলেন।
প্রণব লিখেছিলেন, ইন্দিরার মৃত্যু নিশ্চিত হলে উড়োজাহাজের পেছনের দিকে রাজীবকে নিয়ে গিয়ে তিনি বলেছিলেন, তোমাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে। ইতস্তত ও বিচলিত রাজীব তখন জিজ্ঞাসা করেছিলেন, তিনি পারবেন কি না। তাঁকে আশ্বস্ত করে প্রণব বলেছিলেন, সবার সমর্থন তাঁর প্রতিই থাকবে।
প্রণবকন্যা শর্মিষ্ঠা তাঁর লেখা বইয়ে বাবার ডায়েরি থেকে উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ‘আমি জানতাম, ইন্দিরাজি চেয়েছিলেন, রাজীব প্রধানমন্ত্রী হোন। রাজীব যাতে তা হতে পারেন, সেটা নিশ্চিত করা আমার কর্তব্য ছিল।’
ওই উড়োজাহাজে আরও অনেকের সঙ্গে দিল্লিতে আসছিলেন পশ্চিমবঙ্গের নেতা বরকত গণি খান চৌধুরী। তিনি প্রশ্ন তুলেছিলেন, মন্ত্রিসভার বাইরের কেউ সরাসরি প্রধানমন্ত্রী হতে পারেন কি না। প্রণবের উত্তর ছিল, কংগ্রেস সংসদীয় দল যাঁকে বাছাই করবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন।
প্রণবের সেই সাংবিধানিক ব্যাখ্যা তাঁর বিরুদ্ধে গিয়েছিল। ফলে ভোটে জিতে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্ত্রিসভা থেকে প্রণব মুখোপাধ্যায় ও বরকত গণি খান চৌধুরী—দুজনকেই বাদ দেওয়া হয়েছিল।
সেই বিতর্ক প্রায় ধামাচাপা পড়েছিল। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর ছয় বছর পর প্রকাশিত সোনিয়ার আত্মকথা সেই বিতর্ককে অন্য আঙ্গিকে ফিরিয়ে আনল।

Source - www.prothomalo.com ↗