‘হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই’

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা বলেছেন। আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। তিনি বলেন, ‘যদি সত্যিকারের অর্থে আসতে চান, তাঁরা (চিফ প্রসিকিউটর কার্যালয়) পরিষ্কার উপদেশ দিতে চান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুক।’
Source - www.prothomalo.com ↗