কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।