স্বামীকে রাজনীতিতে না আসার অনুরোধ করেছিলেন, কিন্তু ছেলেকে বাধা দেননি সোনিয়া

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী তার স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে না আসার জন্য ‘অনুরোধ’ করেছিলেন, কিন্তু যখন তার ছেলে রাহুল গান্ধীর জীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এল, তখন তিনি ‘তাতে বাধা দেননি।’ প্রবীণ এই নেত্রী তার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ -এ এই কথা জানিয়েছেন। তার আত্মজীবনীমূলক বইটি মঙ্গলবার বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে।
Source - www.risingbd.com ↗